মাংস দিয়ে বাঁধাকপির মজার রেসিপি

in আমার বাংলা ব্লগ17 hours ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.png

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই মজার একটি ভেজিটেবলস এর রেসিপি নিয়ে।হ্যাঁ বন্ধুরা ভেজিটেবলসের সাথে অ্যাড করেছি মাংস।আমি এখানে শিপের মাংস ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোন ধরনের মাংসই ব‍্যবহার করতে পারেন। খুবই মজার এই রেসিপিটি। আপনারা চাইলে ভাতের সাথে, রুটি অথবা পরোটার সাথেও উপভোগ করতে পারেন মজার এই ভাজিটি।নরমালি তো মাংস সব সময় একই রকমে রান্না করা হয়, কিন্তু এভাবে একটু ব্যতিক্রম করে রান্না করলেও কিন্তু বেশ ভালই লাগে।যদিও ভাজিতে পানি একটু বেশি হয়ে গিয়েছিল কারণ মাংসে যথেষ্ট পানি ছিল,আর বাঁধাকপিতেও অনেক পানি বের হয়ে যায়। কিন্তু তারপরও অনেক মজা করে খেয়েছিলাম ভাজিটি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাংস৮০০ গ্রাম
বাঁধাকপি১টি
পিঁয়াজ কুচিদেড় কাপ
কাঁচা মরিচ৪/৫ টি
আদা রসুন পেস্টহাফ টেবিল চামচ
হলুদ গুড়া২ চা চামচ
কারিপাউডার১ টেবিল চামচ
জিরা গুঁড়া২ চা চামচ
লবনস্বাদমতো
ধনেপাতা কুচি২ চা চামচ
তেজপাতা২ টি
দারুচিনি১ টুকরা
গোল মরিচ, লবঙ্গ ও এলাচ২/৩ টি করে
তেল৪ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_1978.jpegIMG_1980.jpeg

প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ ও বাঁধাকপি গুলো কেটে নিয়েছি।

IMG_1977.jpegIMG_1981.jpeg

এরপর মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট ও লবণ দিয়ে দিয়েছি।

IMG_1982.jpegIMG_1983.jpeg

এরপর মাংসগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

IMG_1984.jpegIMG_1985.jpeg

এরপর গরম মসলাগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি।

IMG_1986.jpegIMG_1987.jpeg

এরপর মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে সকল গুড়া মসলাগুলো দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি।

IMG_1988.jpegIMG_1989.jpeg

এরপর বাঁধাকপি গুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ফুল আঁচে ৬-৭ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_1992.jpeg

এরপর ধনেপাতা অ্যাড করে নেড়েচেড়ে আমার রান্না শেষ করেছি।

IMG_1994.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile