রঙীন কাগজ দিয়ে একটি স্যান্ডেল তৈরী

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1723739543926.jpg


আজকে আমি আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে রঙিন কাগজের সুন্দর একটি স্যান্ডেল শেয়ার করব । রঙিন কাগজের অনেক সুন্দর সুন্দর স্যান্ডেল তৈরি করা যায় এটা ইউটিউব ঘাটলেই পাওয়া যায় । আর এই স্যান্ডেলটা চোখের সামনে পড়তে খুব বেশি ভালো লেগেছে এবং তৈরি করাটা মোটামুটি সহজ ছিল এজন্য ঝটপট কাগজ নিয়ে বসে পড়লাম বানানোর জন্য । বানানোর পরে দেখতে অনেক বেশি কিউট হয়েছে । হঠাৎ করে দেখলে বোঝার উপায় নাই যে এটি কাগজ দিয়ে তৈরি করা হয়েছে । মনে হয় যেন বাজার থেকে কিনে আনা হয়েছে । এখন আমি আমার সুন্দর স্যান্ডেলটি আপনাদের সামনে কিভাবে বানিয়েছি সেটি দেখাচ্ছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

মোটা কাগজ
রঙিন কাগজ
কম্পাস
পেন্সিল
কাঁচি
গ্লু

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240815_223127.jpg20240815_223115.jpg
20240815_223101.jpg20240815_223048.jpg

প্রথমে ছোট্ট একটি মোটা কাগজে নিয়েছি । তারপর কাগজটিতে বড় ও ছোট দুইটা বৃত্ত এঁকে নিয়েছি । তারপর বৃত্ত দুটি একটার সাথে একটা দাগ দিয়ে জোড়া দিয়েছি । মাঝে একটু বাঁকা স্যান্ডেলের শেপ করে নিয়েছি । তারপর সেই মাপে একটি লাল রঙের কাগজ কেটে নিয়েছি এবং কাগজের চারপাশ দিয়ে দাগ দিয়েছি । কাগজের মাপটা মোটা কাগজের থেকে একটু ছোট হবে সেই কারণে পেন্সিল দিয়ে দাগ দিয়েছি কেটে ফেলার জন্য । তারপর মোটা কাগজের উপরে গ্লু লাগিয়ে নিয়েছি ।

20240815_223036.jpg20240815_223017.jpg
20240815_223005.jpg20240815_222950.jpg

এরপর গ্লুর উপরে লাল রঙের কাগজটা বসিয়ে দিয়েছি । তারপর ছোট ছোট দুই টুকরা হলুদ রঙের কাগজ নিয়ে কালো কলম দিয়ে ছোট ছোট করে দাগ দিয়ে ডিজাইন করে নিয়েছি ।একই রকম ভাবে আমি দুটোতেই দাগিয়ে নিয়েছি ।

20240815_222937.jpg20240815_222925.jpg
20240815_222914.jpg20240815_222903.jpg

এরপর দুই পাশে একটু ভাঁজ করে ভেঙ্গে দিয়েছি । তারপর সে ভাঙ্গা অংশে গ্লু লাগিয়ে আগে থেকে বানিয়ে রাখা স্যান্ডেলের নিচের অংশে লাগাতে শুরু করেছি । এরপর দেখতেই পাচ্ছেন একই রকম ভাবে দুইটাই লাগিয়ে নিয়েছি ।

20240815_222850.jpg20240815_222839.jpg
20240815_222823.jpg20240815_222811.jpg

এরপর ছোট্ট একটি নীল কালারের কাগজ নিয়ে কোনা করে ভাঁজ দিয়ে একটা পাতা এঁকে নিয়েছি । তারপর সেই পাতাটি কাঁচি দিয়ে কেটে নিয়েছি । এরপর খোলার পরে দেখুন সুন্দর একটি ফুল তৈরি হয়েছে । এরপর সেই ফুলের মাঝে সাদা ছোট একটি কাগজ বসিয়ে দিয়েছি । তারপর ফুলের মাঝে একটু গ্লু দিয়েছে এই ফুলটা লাগানোর জন্য । এরপর ফুলটা গ্লুর উপরে বসিয়ে দিয়েছি । ব্যাস এভাবেই তৈরি হয়ে গিয়েছে আমার রঙিন কাগজের তৈরি খুব সুন্দর একটি স্যান্ডেল ।

20240815_222757.jpg20240815_222739.jpg

20240815_222726.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 2 years ago 

আসলেই প্রথমে স্যান্ডেলটা দেখে মনে হচ্ছিল বাজার থেকে কিনে এনেছেন। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে তৈরি করেছেন। বেশ ভালো লাগলো স্যান্ডেলটা দেখে। প্রত্যেকটা ধাপ চমৎকার ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম তাই এটা বানানোর পরে হঠাৎ করে দেখে আমার কাছেও তাই মনে হয়েছিল । ধন্যবাদ ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার স্যান্ডেল তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে বিশেষ করে উপরের অংশে নীল কাগজ কেটে যে ফুল তৈরি করে লাগিয়ে দিয়েছেন সেটার কারণে সৌন্দর্যটা বেশি বৃদ্ধি পেয়েছে। যাই হোক কাজের দক্ষতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙীন কাগজের তৈরি স্যান্ডেলটা আপনার কাছে চমৎকার লেগেছে জেনে খুশি হলাম ।

 2 years ago 

অনেক বেশি সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে তৈরি করা এই স্যান্ডেলটি। কিন্তু এখানে তো দেখছি শুধুমাত্র একটা স্যান্ডেল রয়েছে। তবে আরেকটা সেন্ডেল কোথায়। হা হা হা। যাই হোক স্যান্ডেলের উপরে ফুলটা দেওয়ার কারণে কিন্তু আমার কাছে একটু বেশী সুন্দর লেগেছে দেখতে। একেবারে কালারফুল একটা স্যান্ডেল হয়েছে এটা। ছোট বাচ্চাদের কে দিলে তো তারা অনেক বেশি আনন্দের সাথে এটা দিয়ে খেলা করবে। আমি তো বেশ কয়েকবার এরকম স্যান্ডেল তৈরি করেছি। আর আমার মেয়েকে দিয়েছিলাম। আমার মেয়ে তো অনেক খুশি হয় এরকম জিনিস গুলো দিয়ে খেলা করতে পারলে।

 2 years ago 

একটি স্যান্ডেল বানিয়েছি কারণ যার জন্য বানিয়েছি তার একটা পা নাই এজন্য একটা বানালাম।

 2 years ago 

সত্যি অনেক সুন্দর হয়েছে এবং হঠাৎ কোনভাবেই বোঝার উপায় নাই যে এটি একটি কাগজের তৈরি স্যান্ডেল ।স্যান্ডেল উপরের ফুলটি জুতার সুন্দর্য অনেক বাড়িয়ে দিয়েছে।ধাপে ধাপে সুন্দর করে রঙ্গিন কাগজের স্যান্ডেল তৈরি পদ্ধতি সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু এধরনের কাজগুলো হঠাৎ করে দেখলে কিন্তু মনে হয় না যে হাতে বানানো ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙীন কাগজ দিয়ে একটি স্যান্ডেল তৈরী করে শেয়ার করেছেন। সত্যি আপনার হাতের কাজ দেখে বেশ মুগ্ধ হয়ে গেলাম আপু। স্যান্ডেলের উপরের ফুল তৈরি সত্যি বেশ দুর্দান্ত ছিল। এত সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে পোস্ট তৈরি করে ধৈর্য সহকারে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার হাতের কাজ দেখে আপনি মুগ্ধ হয়ে গিয়েছেন শুনে খুশি হলাম ।

 2 years ago 

আমিতো প্রথমে ভেবেছিলাম একদম অরজিনাল স্যান্ডেল। পরে দেখি রঙীন কাগজ দিয়ে একটি স্যান্ডেল তৈরী করেছেন।খুব সুন্দর হয়েছে স্যান্ডেল তৈরি। ধন্যবাদ আপনাকে ধাপে ধাপে শেয়ার করার জন্য ভালো থাকবেন সব সময়।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি স্যান্ডেলটি বেশ সুন্দর হয়েছে। আপনি বেশি ইউনিক একটি আইডিয়ার মাধ্যমে রঙিন কাগজ দিয়ে স্যান্ডেল বানিয়েছেন ও আমাদের মাঝে চমৎকারভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার তৈরি স্যান্ডেলটা আপনার কাছে ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো ।

 2 years ago 

কাগজ দিয়ে তৈরি করা স্যান্ডেল অসাধারণ হয়েছে। এরকম স্যান্ডেল দেখে খুবই ভালো লাগলো। দেখতে মনে হচ্ছে যেন সত্যিকারের স্যান্ডেল। আপু আপনার দক্ষতা প্রশংসনীয়। অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমার কাগজের তৈরি স্যান্ডেলটা আপনার কাছে অসাধারণ লেগেছে শুনে সত্যিই অনেক খুশি হলাম ভাইয়া ।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.28
JST 0.048
BTC 66712.20
ETH 1956.00
USDT 1.00
SBD 0.50