আদিবাসী নৃত্য
Image Created by OpenAI
ভারতের পূর্বাঞ্চলের সংস্কৃতির দিক থেকে ওড়িশা ও পশ্চিমবঙ্গের নাম সর্বপ্রথম তালিকায় রয়েছে। কারণ এখানে আদিবাসী সমাজ এক অনন্য ঐতিহ্য বহন করে চলেছে সময়ের সাথে সাথে। এই অঞ্চলের আদিবাসী নৃত্য কেবল বিনোদনের মাধ্যম নয়, এগুলি জীবনের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত এক গভীর সাংস্কৃতিক ভাষা। প্রকৃতি, উৎসব, ফসল ইত্যাদি সবকিছুরই বিষয় ফুটে ওঠে এই নৃত্যরীতিগুলির মধ্যে দিয়ে। আদিবাসী নৃত্যগুলির মধ্যে দিয়ে একটা আলাদা সৌন্দর্য প্রকাশ পায়। আদিবাসী নৃত্যগুলির সঙ্গে জড়িয়ে থাকে ঢোল, মাদল, ধামসা, টামাক, মহুরি ইত্যাদি লোকবাদ্য। এইসব বাদ্যযন্ত্র আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন উৎসবে বিশেষ ভাবে ব্যবহার করা হতো।
এখানে দুই রাজ্যের আদিবাসী নৃত্যের মধ্যে আলাদা আলাদা বিভিন্ন ধরণের নৃত্য রয়েছে। যার মধ্যে কিছু কিছু নৃত্য বিখ্যাত। যেমন- এখানে ওড়িশার আদিবাসী নৃত্যের মধ্যে ময়ূরভঞ্জ ছৌ নৃত্য বিশ্ববিখ্যাত। এই নৃত্যের দেহভঙ্গি খুবই শক্তিশালী এবং নাটকীয় হয়ে থাকে। এরপর আছে গুমুরা নৃত্য। এই নৃত্য ঢোল এর তালে তালে দলগত ভাবে পরিবেশন করা হতো। আর আমাদের পশ্চিমবঙ্গের কিছু আদিবাসী বিখ্যাত নৃত্য আছে, যার মধ্যে ধামসা–মাদল নৃত্য বিখ্যাত। এটি আমাদের পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম অঞ্চলের সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়। এছাড়া আরো একটা হলো- ঝুমুর নৃত্য। এটাও আমাদের পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত আদিবাসী নৃত্যের মধ্যে পড়ে।
