বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভারতের দুরন্ত জয়!

in আমার বাংলা ব্লগlast month
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000072521.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল টি২০ বিশ্বকাপের তিনটি ম্যাচ খেলা হয়েছে একটা ওয়েস্ট ইন্ডিজ আর স্কটল্যান্ড এর, আরেকটা পাকিস্তান আর নেদারল্যান্ডস এর। এর মধ্যে আমাদের ভারত আর আমেরিকার ম্যাচটা হয়েছে সন্ধ্যার দিকে। তবে আগের ম্যাচে একটা বিষয় পর্যালোচনা করলাম যে, স্কটল্যান্ড আর নেদারল্যান্ডস এত কম সময়ে এত উন্নতি করলো কিভাবে। ভালোই খেলেছে প্রথম ম্যাচে সবাই। এদিকে আমাদের ভারতের সাথেও আমেরিকার খেলা দেখে আমি অবাক। দারুণ উন্নতি করেছে তারা কম সময়ের মধ্যে।

আমাদের ভারতের সাথে আমেরিকার এই ম্যাচটা মুম্বই এর পিচে খেলা হয়েছে। এখানে জয় শাহ আর রোহিত এসে কাপ রাখল। রোহিত এর ঘরের মাঠে খেলা হয়েছে, আর একজন খেলোয়াড় +ক্রিকেট প্রেমি হওয়ার ফলে সে মাঠে আসবে না, তা কি করে হয়। যাইহোক, গতকালের ম্যাচে আমেরিকা টস জিতেছিল আর ইন্ডিয়াকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিল। তবে এই ম্যাচটা আসলে একপ্রকার বলা যায় ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার খেলা হয়েছে, কারণ আমেরিকার টিমে প্রায় সব ইন্ডিয়ান প্লেয়ার। ইন্ডিয়া আগে ব্যাটিং করতে আসলে প্রথমেই যে ধস নেমেছিল, তাতেই সব শেষ হয়ে যাওয়ার মতো।

যদিও বলতে গেলে উইকেট স্লো ছিল। অভিষেক একদম প্রথম বলেই আউট, এটা একটা বড়ো ধাক্কা। তার থেকেও আরো বড়ো ধাক্কা লাগে, যখন ইশান কিষান আউট হয়ে গেলো। এক পাওয়ার প্লে ওভারেই যেনো খারাপ পরিস্থিতির শিকার হতে হয়। ৩ টা উইকেট পড়ে যাওয়া মানে বিশাল ব্যাপার, কিন্তু রান রেট একদম কম বলা যায়। ১২-১৩ ওভার যখন, তখন রান ৮০-৮৫। একপ্রকার বলা যায়, প্রায় সবাই আউট হয়ে গেছিল। তবে সূর্য কুমার একাই শেষের দিকে ম্যাচটা টেনে দিয়েছিলো। নাহলে রান ১৩০ হতো কিনা সন্দেহ ছিল, কিন্তু সেখানে ভালোই ভালো ১৬০ এ পৌঁছে যায়।

আমেরিকা পরে এই রান চেজ করতে নামলে তারাও বিপদের সম্মুখীন হয়। যদিও আমাদের অর্শদ্বীপ আর সিরাজ দুর্দান্ত ওপেনিং বোলিং শুরু করে দিয়েছিলো। প্রথম ওভারেই একজনকে ফেলে দিয়েছিলো। তবে আমেরিকার ওরা খারাপ ব্যাটিং করছিলো না একেবারে। ভালোই রান উঠেছিলো, স্পিন বলে যদিও একটু মার খেয়েছে, তবে আবার উইকেটও পড়েছে বেশ ভালোই। অক্ষর এর বলে ভালো স্পেল ছিল। সব মিলিয়ে বলা যায়, আমেরিকা ভালো খেলেছে এবং শেষ পর্যন্ত লড়াই করে তারপর হেরেছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.056
BTC 71017.09
ETH 2092.26
USDT 1.00
SBD 0.51