সুপার এইটের প্রথম ম্যাচ ভেস্তে গেলো!

in আমার বাংলা ব্লগyesterday
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000073913.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল সুপার আট এর প্রথম ম্যাচ ছিল শ্রীলঙ্কায়। এটা অনেকটা গুরুত্বপূর্ন একটা ম্যাচ, কারণ এখানে টোটাল ৩ টা ম্যাচের মধ্যে যেকোনো দুটো ম্যাচ ভালোভাবে জিততে হবে। কারণ এখানে অনেক সময় দেখা যায় যে, পয়েন্ট ৩ দলের সেম হয়ে গেছে, তখন নেট রান রেট হিসেব করে দেখবে। নেট রান রেট যে দুই টিমের বেশি থাকবে, তারাই সেমিফাইনালে যাবে। ফলে এই ম্যাচ একটু জটিল, কারণ এখানে একটু এদিক ওদিক হলেই বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকবে। গতকাল ম্যাচটা ছিল পাকিস্তান আর নিউজিল্যান্ড এর মধ্যে।

তবে গতকাল ঠিক খেলা শুরু হওয়ার মুহূর্তেই বৃষ্টি শুরু হলো। টস হয়েছিলো ঠিকই আর পাকিস্তান আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু বৃষ্টিতে পুরো ম্যাচ ভেস্তে গেলো। হিসেবে পাকিস্তানের একদিকে কপাল পুড়তে পুড়তে বেঁচে গেলো, কারণ এই ম্যাচ হলে পাকিস্তান নিশ্চিত হেরে যেতো। নিউজিল্যান্ড এর সামনে টিকতে পারতো না। একদিকে দেখলে বৃষ্টি তাদের জন্য মঙ্গলময় হয়েছে। এই বিশ্বকাপে নিয়ম একটু চেঞ্জ হয়েছে, কারণ এই সুপার আট এর বিষয়টা আগে ছিল না। ডিরেক্ট পয়েন্ট এর উপর ভিত্তি করে সোজা সেমিফাইনালে চলে যেতো অর্থাৎ সুপার ফোর এর খেলা হতো।

সেখানে এইবার কাহিনী একটু জটিলতা করা আছে। শ্রীলঙ্কাতে এই সময় একটা সমস্যা, বৃষ্টি হয়ে থাকে। যদিও এই মুহূর্তে এত হওয়ার কথা না, কিন্তু গতকাল বৃষ্টি একদমই থামল না। যদিও শেষ অব্দি ভেবেছিলাম যে, টি২০ এর জায়গায় টি১০ খেলা হবে অর্থাৎ ১০ ওভারের ম্যাচ হবে। কিন্তু সেটাও সম্ভব হয়নি। তবে এখানে একটা সমস্যা হলো পয়েন্ট ভাগাভাগি নিয়ে, কারণ দেখা যাচ্ছে পাকিস্তান আর দুটো ম্যাচে যেকোনো একটা জিততে পারে, সেখান এই যে পয়েন্ট ভাগ হয়ে ১ আর পরে জিতলে দুই, সব মিলিয়ে ৩ পয়েন্ট নিয়ে কিচ্ছু হবে না। সোজা বাদ পড়ে যাবে। তবে সমস্যায় পড়লো নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড এর মতো একটা ভালো টিমের প্রয়োজন আছে সুপার ফোর বা ফাইনালে। কারণ এদিকে এই সুপার আট খেলায় পাকিস্তান আর অস্ট্রেলিয়া কানাঘষা করতে করতে এই জায়গায় এসেছে। এই দুই টিম বাদ পড়ে গেলে ভালো। কারণ সত্যি বলতে পাকিস্তান হলো একটা অসভ্য টিম আর অস্ট্রেলিয়া আগের বিশ্বকাপ জিতে ট্রফি এর সাথে যে অপমান জনক সেলিব্রেশন করেছে, তাতে তাদের পতন আগেই তৈরী। কিন্তু তারপরেও ভয় এই অস্ট্রেলিয়ার, কারণ এরা এই কানাঘষা করতে করতে ফাইনালে চলে যায় আর বিপদ ঘটিয়ে ফেলে। গত বিশ্বকাপেও তাই করেছিলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67354.44
ETH 1939.99
USDT 1.00
SBD 0.38