নাটকীয় হার!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
গতকাল ইন্ডিয়া আর নিউজিল্যান্ড এর মধ্যে চতুর্থ টি২০ ম্যাচ খেলা হয়েছে। যদিও ইন্ডিয়ার কাছে এই ম্যাচের খুব বেশি একটা গুরুত্ব না থাকলেও নিউজিল্যান্ড এর কাছে গুরুত্বপূর্ন ম্যাচ ছিল। কারণ হোয়াইটওয়াশ হওয়ার হাত থেকে তো বাঁচতে হবে তাদের। ইন্ডিয়া অলরেডি টানা ৩ টা ম্যাচ খেলে সিরিজ জয় করে নিয়েছে। যদিও এই ম্যাচটা ইন্ডিয়া চাইলে জিতে নিতে পারতো, কিন্তু এদের মাঝেমধ্যে একটু বেশি পাওয়ার এসে গেলে নরমাল খেলা শুরু করে দেয়। বিশাখাপত্তানামের পিচ যথেষ্ট ভাল। এই পিচে মোটামুটি ভালই রান ওঠে। ব্যাটিং পিচ শতকরা বেশিই থাকে।
যাইহোক, এই ম্যাচে ইন্ডিয়া আগে টস জিতেছিল এবং আগে নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠিয়েছিল । নিউজিল্যান্ড বেশ ভালোই শুরু করেছিলো আজকে। এই অর্শদ্বীপ উইকেট পেলেও বড্ড মার খায়। ওপেনিং বল থেকেই মার খাওয়া শুরু করেছিলো। আরেকজন হর্ষিত এও ভীষণ মার খায়। এই ম্যাচে সর্বোচ্চ রান একাই দিয়েছে। ফিল্ডিং এর কোনো উন্নতি নেই, একইরকম ছিল। তবে ওপেনেই নিউজিল্যান্ড এর দুইজন ব্যাটসম্যান ৮৫% রান তুলে দিয়ে গেছে। এই ম্যাচে একজন বোলারও ভালো বল করতে পারেনি, কারো ইকোনমি ৮ এর নিচে নেই। এরপর মোটামুটি আর সবার দলগত রানের ভিত্তিতে ২০০+ রান হয়ে যায়।
যদিও হিসেবে গত ম্যাচের স্ট্রাজেডি বিবেচনা করলে এই রান চেজ করা কঠিন কিছু না। তবে আসলে বলতে গেলে ইন্ডিয়ার এই টি২০ ফরম্যাটে বোলিং এর ক্ষেত্রে ওপেন চেঞ্জ করা উচিত। তা নাহলে বিষয়টা নরমাল হয়ে যাচ্ছে এখানে। যাইহোক, ইন্ডিয়া ব্যাট করতে নামলে প্রথমেই বিরাট একটা ধাক্কা খেয়ে যায় অর্থাৎ ওপেন এর বিস্ফোরক ব্যাটসম্যান আউট হয়ে যায়। একমাত্র এই ব্যাটসম্যানই পুরো ওপেন পজিশন আগুন বানিয়ে রেখে দেয়। কিন্তু প্রথম বলেই ক্যাচ উঠে যায়। আর এই স্যামসন একটা ম্যাচে রান পায় না। প্রতিটা ম্যাচেই না রান করার মতো পরিস্থিতি।
যাইহোক, ওপেন এর দিকে একটা বড়ো ধাক্কা মানে রান রেট একদম তলানিতে। আর এইরকম বড়ো রান চেজের ক্ষেত্রে। সূর্য কুমারও আজকে একদম ভরা ডুবিয়ে দিয়েছে।রান রেট এর অবস্থা খুবই খারাপ ছিল। হার্দিকও আউট হয়ে যায়। মোট কথা এদের ব্যাটিং করা দেখে মনে হচ্ছিলো কারো এই ম্যাচ জেতার ইচ্ছা নেই। রিঙ্কু আর দুবে ব্যাটিং করছিলো ভালো। দুইজন একটা মোটামুটি পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টায় ছিল। তবে পরে দুবে যেভাবে ৬ মারা শুরু করে দিয়েছিলো, তাতে ম্যাচ বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু শেষে সেও আউট হয়ে যায়। আসলেই যদি দুবে থেকে যেতো, তাহলে এই রান কভার হয়ে যেতো। যাইহোক, খেলাটা একেবারেই খারাপ হয়নি।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





