ড্রাগন ফলের অর্ধ বৃত্তাকার ম্যন্ডেলা ডিজাইন।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ2 months ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। কিছুদিন আগে একটা আর্ট করেছিলাম, কিন্তু পোস্ট করা হয়নি। এই আর্ট করেছিলাম একটি ম্যন্ডেলা আর্ট এর সমন্বয়ে। এই ম্যন্ডেলা এইবার করতে চেয়েছিলাম ফুল অথবা ফলের উপরে। তবে ডিজাইন এর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সব ফলের উপরে আবার ডিজাইন ফোটে না। কিন্তু এমন একটা ফলের উপরে ডিজাইন বেশ ভালো ফুটে ওঠে আর সেটা হলো ড্রাগন ফল।

ড্রাগন ফলের মূলত গায়ের যেসব কভার ডিজাইন থাকে, সেটা খুবই চমতকার। তবে এই ফলের সম্পূর্ণ ম্যন্ডেলা করতে গেলে আবার বিষয়টা কেমন একটা দেখায়, যদিও এক পিঠে করলেও খারাপ লাগে না। কিন্তু এটাকে অর্ধ বৃত্তাকার ম্যন্ডেলা আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। এটা আসলেই সম্পূর্ণ ডিজাইন করার পরে দেখতে অনেক সুন্দর লাগছিল। যাইহোক, এখন অঙ্কন এর সম্পূর্ণ আর্ট এর বিষয়টা তুলে ধরব।

1000068851.jpg

🌾উপকরণ:🌾

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000068848.jpg
▶️প্রথম ধাপে- একটা ড্রাগন ফল এঁকে তাতে অর্ধ বৃত্তাকার ম্যন্ডেলা ডিজাইন পুরোপুরি এঁকে নিয়েছিলাম।
1000068857.jpg
▶️দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে সম্পূর্ণ অঙ্কন শেষ করার পরে কালো কালার পেন দিয়ে পুরো ম্যন্ডেলা ডিজাইন এবং ড্রাগন ফল গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।
1000068854.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে ড্রাগন ফলকে সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম। এরপর অঙ্কনটিকে এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.29
JST 0.056
BTC 71074.55
ETH 2101.00
USDT 1.00
SBD 0.52