অপরাজিত মার্করম এর থ্রিলার ব্যাটিং!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল খেলার মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হয়েছে নিউজিল্যান্ড আর সাউথ আফ্রিকার মধ্যে। তার আগেও একটা ম্যাচ দেখছিলাম স্কটল্যান্ড আর ইংল্যান্ড এর মধ্যে। কিন্তু বর্তমানে ইংল্যান্ড এর যা ফর্ম চলছে, তাতে স্কটল্যান্ড এর মতো অবস্থা। তবে সেই তুলনায় স্কটল্যান্ড ভালো খেলে যাচ্ছে। এই ম্যাচেও ভালো ব্যাটিং করে রান করেছিলো। সেদিক থেকে ইংল্যান্ড জিতলেও অনেক কষ্ট করে জিতেছে। বাস্তবে জিত হয়েছে স্কটল্যান্ড এর। কলকাতার পিচে ভালোই হয়েছে ম্যাচটা।
এদিকে সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড এর ম্যাচটা আহমেদাবাদের পিচে হয়েছে। এটাও ব্যাটিং পিচ। তবে খেলাটা খুবই ইন্টারেস্টিং হয়েছে। এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ন ম্যাচ ছিল, কারণ এই ম্যাচ জিতলেই সোজা সুপার এইট খেলতে পারবে। ফলে লড়াই তো ভালো হবেই। কিন্তু এদিকে আবার সমস্যা হলো যে, এই দুই টিম যতবার মুখোমুখি হয়েছে, তার মধ্যে হারার শতকরা বেশি নিউজিল্যান্ড এর। এই ম্যাচে সাউথ আফ্রিকা টস জিতে আগে নিউজিল্যান্ডকে ব্যাটিং এর সুযোগ দিয়েছিলো। কিন্তু নিউজিল্যান্ড প্রথমে শুরুটা খারাপ করেনি, ভালোই পার্টনারশিপ গড়ে তুলেছিল দুইজন। পাওয়ার প্লে ওভারে বেশ ভালোই খেলে যাচ্ছিল।
কিন্তু এই পাওয়ার প্লে ওভারে আবার পরপর ৪ টা উইকেট পড়ে গিয়েছিল। নিউজিল্যান্ড এর এখানেই চাপ হয়ে যায়। কারণ নিউজিল্যান্ড এর রান অনেকটাই চেপে গিয়েছিলো ওখানে। পরবর্তীতে দুইজন আবার মাঝের থেকে রান তোলার চেষ্টা করেছিলো। এক্ষেত্রে দুইজন ৮০ রানের মতো একটা সুন্দর পার্টনারশিপ বিল্ড করেছিলো এই চাপের মধ্যে। এখানে এই রান না হলে বেশি একটা রান অর্থাৎ লড়াই করার মতো রান হতো না। সাউথ আফ্রিকার কাছে এই রান যদিও চেজ করা সহজ, কিন্তু সবথেকে কঠিন বিষয় হলো, টি২০ ফরম্যাটে কিছুই বলা যায় না। শেষ দুই বলেও ম্যাচ ঘুরে যেতে পারে।
সাউথ আফ্রিকা যে ভাবে বিধ্বংসী ব্যাটিং শুরু করেছিলো, তাতে নিউজিল্যান্ড এর বোলাররা কেঁপে যাচ্ছিল। প্রতিটা ওভারে ১২-১৪ করে রান। পাওয়ার প্লে ওভারে মনে হচ্ছিলো একশো হয়ে যাবে। মার্করম আর কক দুজনেই ভালো খেলে যাচ্ছিল, কিন্তু মার্করম পুরো বিধ্বংসী ব্যাটিং করেছে। ৩০০+ স্ট্রাইক রেট নিয়ে শুরু করেছিলো ব্যাটিং। একাই মেরে গিয়েছিলো শেষ অব্দি। ১৭৩ রান ১৫ ওভারের মধ্যে উঠে যাবে ধারণা করেছিলাম। মূলত বলতে গেলে এই পুরো রানটা মার্করম একাই বের করে দিয়েছিলো অপরাজিত থেকে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





