ময়ূরের কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই তারিখের আর্ট করেছিলাম একটা ম্যান্ডেলা আর্ট এর সমন্বয়ে। ম্যান্ডেলা আর্ট মূলত করা একটু সময় সাপেক্ষ আবার এই আর্টগুলো করার পরে এত আকর্ষণীয় লাগে সেটা দেখলেই অনুভব করা যায়। ম্যান্ডেলা আর্ট এর মূল আকর্ষণ হচ্ছে এর ডিজাইন। ডিজাইন যেকোনো কিছু করলেও সেটা ভালো ফুটে ওঠে।
সেটা যেকোনো বিষয়ের উপরে। আমি এই ম্যান্ডেলা আর্ট এর ক্ষেত্রে একটা ময়ূর এর মাধ্যমে ডিজাইন করতে চেয়েছিলাম। এখানে সাধারণত একটা ময়ূর ফুল গাছের ডালে বসে আছে আর সেটার উপরেই ভিত্তি করে এই ম্যান্ডেলার ডিজাইনগুলো সম্পন্ন করেছিলাম। তবে এই ম্যান্ডেলা আর্টটিকে কালার দেওয়ার পরে বিষয়টা আরো আকর্ষণীয় লাগছিলো। যাইহোক, এখন আর্ট এর মূল বিষয়ের দিকে চলে যাব।
🍃উপকরণ:🍃
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে একটি ময়ূর এর চিত্র পুরোপুরি এঁকে নিয়েছিলাম। এরপর ফুল গাছের ডাল, পাতা, ফুল এঁকে নিয়েছিলাম। এরপর তার পাশে কয়েকটা বৃত্তের সার্কেল তৈরী করে নিয়েছিলাম।

▶️দ্বিতীয় ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে প্রতিটা বৃত্তের মধ্যে বিভিন্ন ধরণের ম্যান্ডেলা ডিজাইন তৈরী করে নিয়েছিলাম।

▶️তৃতীয় ধাপে- কালার পেন এর কালী দিয়ে পুরো ডিজাইন এবং ময়ূর এর আর্টে গাঢ় করে দিয়েছিলাম।

▶️চতুর্থ ধাপে- মোম রং দিয়ে সম্পূর্ণ ডিজাইন এবং আর্টে কালার করে দিয়েছিলাম। এরপর অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





