DLS পদ্ধতিতে প্রথম ম্যাচের নিষ্পত্তি!

in আমার বাংলা ব্লগ2 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000071872.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল শ্রীলঙ্কা আর ইংল্যান্ড এর মধ্যে প্রথম টি২০ ম্যাচ ছিল। এই ম্যাচ যদিও শ্রীলঙ্কাতে খেলা হচ্ছে। এই বিশ্বকাপ মূলত ইন্ডিয়া আর শ্রীলঙ্কাতে হবে, ফলে একটু বেশি এই ফরম্যাটে খেলা হচ্ছে। আর এখন এই দুই দেশের মাটিতেই এর মাধ্যমে প্র্যাক্টিস শুরু হয়ে যাচ্ছে। আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে বিশ্বকাপ, বলতে গেলে আর সপ্তাহ দুই এর ব্যাপার। তবে এই দুই দেশের মাটিতে খেলা হলেও ইন্ডিয়ার মাটিতে বেশি খেলা হবে। শুধুমাত্র কিছু রাজনৈতিক বিষয়ের কারণে ফাইনাল বা সুপার ফোর এর ম্যাচে কিছু স্থান পরিবর্তন হতে পারে।

তবে যাইহোক, পাকিস্তানের ষড়যন্ত্রকে আই সিসি কোনোমতেই সমর্থন করবে না, বরং ভবিষ্যতে তাদের ব্যান করার ব্যবস্থাও করবে। যাইহোক, বর্তমানে ফিরে আসি। এই ম্যাচে ইংল্যান্ড আগে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। পিচে একটু প্রবলেম ছিল অর্থাৎ একটু স্লো ছিল এই পিচে। শ্রীলঙ্কা ওপেন এর দিক থেকে শুরুটা একেবারে খারাপ করিনি, কিন্তু এই শুরুটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কামিল মিশরা একটু ভালোই খেলে যাচ্ছিল, কিন্তু ক্যাচ তুলে বসে। ইংল্যান্ড এর স্যাম করন এবং জোফরা আর্চার ওপেন এর দিকে মোটামুটি বোলিং ভালো করলেও পরে খুবই বাজে বোলিং করেছে।

এরা দুইজন ইংল্যান্ড এর ওপেন বোলার হিসেবে প্রধান, আর এরা নামী বোলারও । তবে যাইহোক, অনেক সময় মার খেয়ে যেতে হয়। তবে বোলিং একটু খারাপ হলেও আবার এর মধ্যে দিয়ে উইকেট পেয়েছে ভালো। তবে শ্রীলঙ্কার ওপেন ব্যাটসম্যান হিসেবে একজন যে আউটটা হয়েছিলো তাতে আদিল রশিদ এর স্পিনটা মারাত্মক ছিল অর্থাৎ একপ্রকার ধাঁদার মতো ছিল। মূলত শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা সেইভাবে খেলতে পারেনি, ফলে রানও একদম কম উঠেছে অর্থাৎ ১৩০ এর মতো। এখানে ইংল্যান্ড এর ক্ষেত্রে একমাত্র ভালো বোলিং করেছে আদিল রশিদ।

একদিকে তো কম রান, তারপরে বৃষ্টি শুরু হয়েছে ওদিকে । ফলে একপ্রকার বলা যায় শ্রীলঙ্কার এই ম্যাচে সবদিক থেকে কপাল পুড়েছে। কারণ বৃষ্টি হয়েছে মানেই dls পদ্ধতিতে খেলা হবে শেষমেষ আর এই রান কেটে হয়ে যাবে ছয়রাবি। তাও খুব বেশি একটা রান কাটেনি, কারণ এই রান কাটলে তো আর খেলার মতো কিছুই থাকে না। ৩ ওভার কেটেছিল আর মাত্র ৬-৭ রান কেটে দিয়েছিলো। কিন্তু ইংল্যান্ড দুই বাড়ি দিয়ে এই রান তুলে ফেলেছিল। যদিও প্রথমে সল্ট পিটিয়ে রান অনেকটাই কমিয়ে দিয়েছিলো, কিন্তু পরে কয়েকটা পরপর উইকেট পড়ে গিয়ে একটু চাপের সৃষ্টি হয়েছিলো। তবে পরে কয়েক ওভারে রান উঠে গিয়েছিলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png