অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে রেকর্ড রান!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল অনূর্ধ্ব ১৯ এর ফাইনাল ম্যাচ ছিল অর্থাৎ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের খেলা যেটা হচ্ছিলো। তো সেখানে ইন্ডিয়া আর ইংল্যান্ড উঠেছিলো ফাইনালে। আর এই খেলাটা হয়েছে জীম্বাবুয়েতে। ইন্ডিয়ার অনূর্ধ্ব টিম মূলত এই বিশ্বকাপের প্রত্যেকটা ম্যাচ ভালো খেলে গেছে। অবশেষে ফাইনালেও তাদের সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছে। অন্যদিকে ইংল্যান্ড এই বিশ্বকাপে খারাপ খেলেনি, তবে এক পর্যায়ে ভালো খেলেছে এবং ফাইনালে জায়গা করে নিয়েছিলো। ইন্ডিয়ার ব্যাটিং লাইন এমনিতেও যথেষ্ট ভাল, সেটা সবক্ষেত্রে।
যাইহোক, ফাইনালে ইন্ডিয়া টস করেছিলো এবং টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। কেমন যেনো সব টিমের অর্থাৎ ইন্ডিয়ার যতো টিম আছে, সবার কেমন যেনো বর্তমানে আগে ব্যাটিং এর শখ জেগেছে। তবে যাইহোক, আগে ব্যাটিং করে রানের বন্যা বইয়ে দিচ্ছে, এটাই বিশাল ব্যাপার। বোলাররা একপ্রকার কেঁপে যাচ্ছে বলতে গেলে। বিধ্বংসী ব্যাটিং যাকে বলে, তাইই হচ্ছে। ইন্ডিয়া প্রথমে ওপেন করতে আসলে বৈভব ছেলেটা আর আরেকজন আসে, যদিও সে আউট হয়ে যায়, কিন্তু সেভাবে রানের কোনো ঘাটতি দেখা যায়নি। কারণ বৈভব হলো সেরা ব্যাটিং এখানে দেখিয়ে গেছে। ফরম্যাট সবসময় টি২০ এর মতো চলে।
প্রথম থেকেই মার শুরু হয়েছে আর থামার নাম নেই, যেনো সেই একবার যুবরাজ ৬ বলে ৬ টা ছক্কা মেরে যেমন কাঁদিয়ে ছিল, ঠিক যেনো এই ছেলেটা কাঁদিয়ে ছেড়েছে। ২০০+ স্ট্রাইক রেট সবসময়। এমন কোনো ওভার নেই যে বাউন্ডারি+ওভার বাউন্ডারি নেই। আর এই ছেলেটা সিঙ্গেল নেয় না বললেই চলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মার গেইল এর মতো। যাইহোক, মাত্র ৮০ বল খেলে ১৭৫ রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে দিয়েছিলো। রান বলতে গেলে ৭৫% একাই করে দিয়েছিলো। এছাড়া বাকি সবাই মিলে যে রান করেছিলো, তা গড়ে ৪১১ রানে দাঁড়িয়েছিল।
এটা ইংল্যান্ড এর সামনে রীতিমত একটা চ্যালেঞ্জ ছিল। কারণ ৪১১ রান অনেক বেশি রান, এটা করা একপ্রকার অসম্ভব। ফাইনাল মানে একদম ফাইনালের মতো রান করে দিয়েছে। এছাড়া ইংল্যান্ড শুরু করেছিলো ভালোই। তবে এত রানের চাপ যে, তাড়াহুড়ো করে মারতে গেলেই আউট হয়ে যাবে। চেষ্টা কম করেনি, কিন্তু শেষমেষ সবাই আউট হয়ে যায়। ফাইনাল ম্যাচটা আসলেই ভালো একটা ফাইনাল ম্যাচের মতো লড়াই হয়েছে। ইংল্যান্ড শেষের দিকে ভাল লড়াই করে গিয়েছিলো। যাইহোক, ইন্ডিয়া ১০০ রানে এই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জয়ী হয়ে গেলো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





