সুপার ব্যাটিং পারফরম্যান্স!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে দ্বিতীয় টি২০ ম্যাচ খেলা হয়েছে। এই ম্যাচটা একটা বড়ো আর লড়াই সম্পন্ন ম্যাচ হয়েছে। টি২০ ফরম্যাটে উভয় পক্ষই যথেষ্ট শক্তিশালী। ওয়েস্ট ইন্ডিজকে তো টি২০ এর রাজা বলা যায়। কারণ তাদের এই একটা অবস্থানে কেউ দমাতে পারে না। তবে আগের মতো অতোটা হুঙ্কার নেই, আগে কোনো ম্যাচে তাদের হারানো যেতো না, কিন্তু বর্তমানে তাদের কাউন্সিলিং এর অভাবে একটু অবনতি হয়েছে।
যদিও খেলাটা হচ্ছে সাউথ আফ্রিকায়। এই পিচটা বরাবরই রানের জন্য সেরা। আরো যদি ভালো হয়, তাহলে চেজ খেললে সহজে সেটা করা যায়। কারণ এই ধরণের পিচে দ্বিতীয় হাফে আরো বেশি ব্যাটিং এর দিকে ভালো ফল পাওয়া যায়। যাইহোক, এই ম্যাচে সাউথ আফ্রিকা আগে টস করে এবং জিতেও যায়। তবে তারা পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করার ক্ষেত্রে শুরুটা খারাপ করিনি, তবে একজন ভালোভাবে শুরু করলেও অন্যজন দ্রুত আউট হয়ে যায়। যে আউট হয়েছিলো, সে টি২০ ফরম্যাটে একজন বিপদজনক ব্যাটসম্যান।
একবার সেট হয়ে গেলে বাউন্ডারির বন্যা বয়ে যায়। এরা মূলত বেশিরভাগ সময়েই ওভার বাউন্ডারি মেরে দেয়। যাইহোক, প্রথমজন মোটামুটি রান করেছিলো, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে ১ টা রানের জন্য হাফ সেঞ্চুরি হলো না। তবে যাইহোক, ওপেনে বড়ো একটা ধাক্কার হাত থেকে বাঁচিয়ে তোলে গোটা টিমের ক্ষেত্রে। তবে আরেকজন ব্যাটসম্যান আছে, যে ব্যাটিং করে ঝড়ের বেগে। প্রতিটা ম্যাচে তার খেলা দেখে থাকি। এর ব্যাটিং এর ক্ষেত্রে, বিশেষ করে টি২০ ম্যাচে একদম দুর্দান্ত খেলে থাকে। এই ম্যাচে যেমন একটা দুর্দান্ত ব্যাটিং করে দিয়ে গেছিল।
মূলত এই ধরণের ব্যাটসম্যান না হলে টি20 ভালোভাবে জমে না । এইরকম মেইন যেকোনো উপায়ে রান বেরিয়ে যাবেই। সম্মিলিত রান ২২১ রানে পৌঁছে ছিল, যা একদম শক্তিশালী। যাইহোক সাউথ আফ্রিকা চেজ করতে নামলে প্রথমেই একটা বড়ো ধাক্কা খেয়ে যায়, কারণ প্রথমেই একটা উইকেট পড়ে যায়। তবে এতে হালকা যে ঘাটতি পড়েছিলো, সেটা ডি কক এর ব্যাটিং প্রভাবে দ্রুত কভার হয়ে যায়। অসাধারণ ব্যাটিং যাকে বলে। মাত্র ৪৯ বল খেলে সেঞ্চুরি। এক ওভার বাউন্ডারি মেরেছে ১০ টা। সম্মিলিত ভাবে অর্থাৎ রিকেলটন এর দুরন্ত পার্টনারশিপ এর কারণে এই রান সহজেই চেজ হয়ে যায়।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





