গ্রামীণ দৃশ্যপটের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই সপ্তাহে একটি গ্রামীণ পরিবেশের দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছিলাম। অনেকদিন এইরকম কোনো আর্ট করা হয় না, তাই ভাবলাম এইবার একটু এই ধরণের কিছু আর্ট করা যাক। তো এইবার মূলত গ্রামীণ দৃশ্য বলতে কিছুটা সাধারণ আকারে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে গ্রামীণ দৃশ্য বলতে আমরা সাধারণত নিত্যদিন গ্রামের বাড়িগুলোতে যেসব দেখতে পাই।
বাড়ির মহিলারা বা মেয়েরা বিভিন্ন ধরণের কাজ করে থাকে। তার মধ্যে একটা কাজ হলো, কাপড় ধুয়ে রোদ দেওয়া। বিষয়টা এইরকম, খুবই সাধারণ ধাঁচের মাধ্যমে দৃশ্যটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। গ্রামে এইরকম আরো বিভিন্ন ধরণের দৃশ্য দেখা যায়, তবে সেই দৃশ্য আর আঁকার চেষ্টা করেনি। এইসব এর মধ্যেই কাল্পনিক আকারে একটা দৃশ্যপট তুলে ধরেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন অঙ্কন এর মূল বিষয়ের দিকে চলে যাব।
🍁উপকরণ:🍁
| আর্ট পেপার |
|---|
| বোর্ড |
| স্কেচ পেন্সিল |
| কালার পেন |
| মোম রং |
| রাবার |
✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে প্রথমে একটি মহিলার দৃশ্য এঁকে নিয়েছি এবং সেখানে সে কাপড় রোদ দিচ্ছে, এই বিষয়টা তুলে ধরেছি। এরপর গ্রামীণ বাড়ি, গাছ এইসব এঁকে দিয়েছিলাম।

▶️দ্বিতীয় ধাপে- কালো কালার পেন দিয়ে অঙ্কন এর সমস্ত দৃশ্য পুরোপুরি গাঢ় করে ফুটিয়ে তুলেছিলাম।

▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশের দৃশ্য ফুটিয়ে তুলেছিলাম। এরপর সূর্য, গাছ এবং ঘরের চালে কালার করে দিয়েছিলাম।

▶️চতুর্থ ধাপে- মোম রং দিয়ে নিচের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ঘাসের দৃশ্য তুলে ধরেছিলাম।

▶️পঞ্চম ধাপে- মহিলা সহ কাপড় রোদ দেওয়ার দৃশ্যে কালার করে দিয়েছিলাম। আর অঙ্কনটি এখানেই সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





