ভারতীয় বোলিং চাপে পাকিস্তান ধসে পড়লো!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল টি২০ বিশ্বকাপের সবথেকে হাই ভোল্টেজ একটা ম্যাচ ছিল। এর আগেও দুটি ম্যাচ হয়ে গেছে, কিন্তু সত্যি বলতে এই একটা ম্যাচ দেখার জন্য এশিয়ার মানুষ সব অপেক্ষা করে ছিল। ভারত আর পাকিস্তানের এই ম্যাচ মানেই অন্য কিছু। যদিও এই ম্যাচ ইন্ডিয়ার তাদের দেশেই খেলার কথা ছিল, কিন্তু মূলত পাকিস্তানকে দেশে ঢুকতে দেবে না বলেই বাধ্য হয়ে শ্রীলঙ্কা খেলতে রাজি হয়। আর যদি এই ম্যাচ ভারত দুবাইতে খেলতে চাইতো, তাহলেও কিন্তু রাজি হতেই হতো, ভারতীয় ক্রিকেট বোর্ডের পাওয়ার কতটা, সেটা অজানা নয়।
পাকিস্তান এমনিতেও খেলতে চাইনি ভয়ে, কারণ জানে খেললে হারবেই। আর সত্যি বলতে এই পর্যন্ত ভারতের সাথে যতোগুলো বিশ্বকাপ ম্যাচ হয়েছে, তার মধ্যে একটি ম্যাচ ব্যতীত সব কয়টা ম্যাচ হেরেছে। তবে এখানে একটা বিষয় হলো, এই ম্যাচ কঠিন হওয়ার পথে ছিল। কারণ প্রথমত তো আবহাওয়া খারাপ ছিল, ফলে খেলার মাঝখানে বৃষ্টি হলে একটা বিপদ ছিল। তারপর কলম্বোর পিচ মানেই হলো বরাবরের মতো স্পিন এর জন্য বেস্ট। স্পিন ধরে খুব এই পিচে। আর ইন্ডিয়ার একটা সমস্যা হলো টস জিততে পারে না অধিকাংশ সময়ে। এই ম্যাচেও টস হেরে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আগে ব্যাটিং করতে আসে।
আর এই পিচে ব্যাটিং করতে সমস্যা হবে এটা স্বাভাবিক, যেকোনো মুহূর্তে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর পাকিস্তানের সব বোলার স্লো বল করেছে, এই বল টেনে বাউন্ডারি মারতে গেলে বাহুর জোরে মারতে হবে। আর এটা অনেকটা কঠিন। প্রথমেই অভিষেক ১ বলে আউট হয়ে গেলো। এতে তো একপ্রকার মাথায় হাত, কারণ ওপেন যদি ভালো রান না হয়, তবে রান পরে হবে না ভালো। তবে ইশান কিষান সেটা কাউকে মনে করতে দেয়নি, একাই মেরে রান রেট ঠিক রেখেছিলো। প্রতি ওভারে ১০ ছিল। তবে আউট হয়ে যাওয়ার পরে রান অনেকটাই চেপে যায়, কারণ পরপর অনেকটা উইকেট পড়ে যায়। তবে ইশান একাই যে রান করে দিয়েছিলো, সেটা একটা টিমের জন্য দারুণ উপহার ছিল। এই স্লো উইকেটে ১৪০-১৫০ করা মানেই ২০০ এর কাছাকাছি করা।
তবে যাইহোক, সব মিলিয়ে রান ভালোই হয়েছিলো। ১৭৫ মানেই পাকিস্তানের কপালে শনি আছে, সেটা ভেবে নিয়েছিলাম। কারণ আমাদের ইন্ডিয়ার যে স্পিনার আছে, তাতেই কাত হয়ে যাবে। তবে পেচ বলেই তো পাকিস্তান এর অবস্থা খারাপ হয়ে যায়। হার্দিক আর বুমরাহ পরপর ৩ টা উইকেট নিয়ে নিলো। এরপর তো পাকিস্তান ভয়াবহ চাপে পড়ে যায়, রান আর হয় না। তবে পরে স্পিনার দিয়ে সব শেষ করে দেয়। কিন্তু যেতে যেতে পাকিস্তান এর সাথে একটু মজাও করে নিলো রিঙ্কুকে দিয়ে বল করিয়ে। ভালোই হলো একদিকে, বাইরের মাটিতে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিলো।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





