ওয়ার্ম আপ ম্যাচে ইন্ডিয়ার দুর্দান্ত ব্যাটিং!
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়ার মেইন টিমের সাথে সাউথ আফ্রিকার ওয়ার্ম আপ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৭ তারিখের আগে মোটামুটি সব টিমের সাথে ওয়ার্ম আপ ম্যাচ খেলা হয়ে যাচ্ছে। এটা একপ্রকার ঝালাই দেওয়ার মতো অবস্থা। সহজ করে বললে, এই ম্যাচের মাধ্যমে টিমগুলোর অবস্থা কোন পর্যায়ে আছে, সেটা জানা যায়। বর্তমানে আসলে কিছু কিছু দেশের ক্রিকেট টিমের মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে। তার মধ্যে উদাহরন হিসেবে বললে প্রধান হলো পাকিস্তান আর বাংলাদেশ। বাংলাদেশ তো বলতে গেলে ক্রিকেট টিমকে রাজনীতির মাধ্যমে শেষ করে ফেলেছে।
যাইহোক, এই বিশ্বকাপে নিজেদের জেদ এর কারণে খেলতে পারলো না। কিন্তু এটার বড়ো ইফেক্ট পড়বে পরবর্তীতে। বলতে গেলে চান্স পাওয়া মুশকিল হয়ে যাবে। এক মুস্তাফিজকে নিয়ে পুরো টিমকে রাজনীতির মুখে ঠেলে দিয়েছে। যাইহোক, মূল বিষয়ে ফিরে আসি। ওয়ার্ম আপ ম্যাচে যে খেলা হলো, তাতে এমনিতেই বাকিদের অবস্থা খারাপ। গতকালের ম্যাচটা মুম্বইতে খেলা হয়েছে। মুম্বইতে বেশিরভাগ ম্যাচ খেলা হচ্ছে। ইন্ডিয়া গতকাল টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। বর্তমানে কিছু ম্যাচে দেখছি, টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিচ্ছে।
গতকাল আগে ব্যাটিং করতে নেমে ইন্ডিয়া ওপেনে বিশেষ করে অভিষেক আর ইশান কিষান যে ব্যাটিং শুরু করেছিলো, তাতে সাউথ আফ্রিকার বোলাররা সব এলোমেলো করে ফেলেছিল। মানে বলতে গেলে কোথায় বল ফেলবে, সেটা বুঝে উঠতে পারছে না। রান রেট বলতে গেলে ১২+ থাকে সবসময়, যতক্ষণ এরা দুইজন ব্যাটিং করতে থাকে। ঈশান কিষান এর বর্তমানে স্ট্রাইক রেট থাকে ২৫০+, দুর্দান্ত ফর্ম বলতে গেলে। এইরকম ব্যাটিং দেখলে যেকোনো বলার ভয় পেয়ে যাবে। আসলে, ভয়ংকর ব্যাটিং, বেশিরভাগই ওভার বাউন্ডারি তার ব্যাটে। যাইহোক, তারা দুইজন আউট হয়নি, কিন্তু কোনো কিছু চোট বা অন্য কোনো কারণে মাঠের বাইরে চলে যায়।
পরে তিলক যা ব্যাটিং করলো, সেটাও প্রশংসনীয়, ১৯ বলে ৪৫। লাস্ট ফিনিশিং হিসেবে হার্দিক ১০ বলে ৩০ রান করে রান পুরো ২৪০-এ পৌঁছে দেয়। যদিও এই পিচে ইন্ডিয়া বা যেকোনো বড়ো টিম রান করতে পারবে বা চেজ ফেস করতে পারবে। তবে আসলে প্রত্যেক ফরম্যাটে ওভার এর ভিত্তিতে একটু রানের ভেতরে ব্যাপার থাকে অর্থাৎ যদি অতিরিক্ত রান হয়ে যায় তাহলে একটু অস্বাভাবিক হয়ে যায়। আসলে প্রতি ওভারে রান রেট ১২ তাও ঠিক আছে, কিন্তু ১৪-১৫ খুবই কঠিন হয়ে যায়। যদিও প্রথম থেকে ভালো রান উঠলেও শেষের দিকে উইকেট টিকিয়ে রাখা কঠিন হয়ে যায়। এই ম্যাচে কিন্তু সাউথ আফ্রিকার একই হাল হয়েছে, রান তুলেছে ভালো, কিন্তু শেষের দিকে আর বেশি উইকেট টিকিয়ে রাখতে পারেনি।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |





