থ্রিলার ইনিংস!

in আমার বাংলা ব্লগ5 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000072757.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল পনেরো তম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড এর খেলা হয়েছে। তবে এর আগেও যে দুটি ম্যাচ খেলা হয়েছিলো, তা এক কথায় অনবদ্য ছিল। দুপুরের দিকে একটি ম্যাচ ছিল আফগান আর সাউথ আফ্রিকার। যদিও ম্যাচটা আমি পুরোটা দেখিনি, কিন্তু লাস্ট কয়েকটা ওভার দেখছিলাম, যেখানে আফগান ব্যাটিং করছিলো, একদম পুরো থ্রিলার ম্যাচ যাকে বলে। জেতা একদম অসম্ভব ছিল, কারণ লাস্ট দুই বলে ১৩ লাগবে, সেখানে দুই বলে দুই ৬ মেরে ম্যাচ টাইড করে ফেলে। তারপর সুপার ওভারেও টাইড। দারুণ একটা ইনিংস ছিল।

যাইহোক, গতকাল ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড এর ম্যাচটাও কিছুটা এইরকম ছিল। আর ওয়েস্ট ইন্ডিজ তো বলতে গেলে তারা টি২০ ফরম্যাটে পুরো বিধ্বংসী হয়ে ওঠে, সে যেকোনো পরিস্থিতিতে। ওয়েস্ট ইন্ডিজ মূলত একটা ফুলফিল একশো শতাংশ টি২০ প্লেয়ার সবাই। ১১ জনেই ব্যাটিং করতে পারে। তারা আর অন্য কোনো ফরম্যাটে সেইভাবে গুরুত্ব দেয়না। এই ম্যাচে ইংল্যান্ড আগে টস জিতেছিল এবং আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো। তবে সিদ্ধান্ত খারাপ ছিল না, কারণ মুম্বই এর পিচে চেজ খুব ভালোভাবেই করা যায়।

ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই সেইভাবে শুরুটা করতে পারেনি, ওদের মূল যে ওপেন এর ব্যাটসম্যান, সেই দুই বিধ্বংসী ব্যাটসম্যান আউট হয়ে যায়। পরের দুইজন এরও একই অবস্থা অর্থাৎ সেইভাবে রান করতে পারেনি, তাও পার্টনারশিপ ৬০ এর মতো ছিল। হেটমিয়ার সেট হয়ে গেলে বিপদ ছিল, কারণ এরা একবার সেট হওয়া মানেই বোলারদের কান্না। তবে মোট কথা বলতে এদের রান রেট এর অবস্থা খুবই খারাপ ছিল। ১২-১৩ ওভারের পরের থেকে মূল রান ওঠে, কারণ রাদারফোর্ড একাই বিধ্বংসী ব্যাটিং শুরু করে দিয়েছিলো অর্থাৎ একের পর এক ওভার বাউন্ডারি। আর সাথে একদম শেষের দিকে হোল্ডার কিছু পিটুনি দিয়ে রান ২০০ এর কাছে নিয়ে গেছিলো।

তবে এই রান সত্যি বলতে মুম্বই এর মতো পিচে চেজ করা যায়, যদি সেইভাবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাটিং করা যায়। ইংল্যান্ড কিন্তু ওপেন এর দিক থেকে ভালোই শুরু করেছিলো, প্রতি ওভারে ১০+ রান রেট ছিল। পাওয়ার প্লে ওভারে সুন্দর একটা রানের পার্টনারশিপ ছিল। বাটলার, সল্ট এরা সবাই দুর্দান্ত ব্যাটিং করছিলো। কিন্তু ভুল শর্ট আর আউট। আর ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সেদিক থেকে খুবই ভালো ফিল্ডিং করে গিয়েছে। কোনো ক্যাচ মিস না, বাউন্ডারি মিস না। সুন্দর একটা ক্যাচও ধরেছিলো বাউন্ডারির গায়ের থেকে। যদিও ব্যালান্স হারিয়ে ফেলেছিল, তারপরেও হাল ছাড়েনি। কিন্তু ইংল্যান্ড মূলত লাস্ট এর দিকে এসে অর্থাৎ ১৪ ওভারের পরের থেকে ভুলভাল আউট হয়ে ম্যাচটা হেরে গেলো। তবে ইনিংস দারুণ হয়েছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png