চক দে ইন্ডিয়া!

in আমার বাংলা ব্লগ10 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000075410.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল টি২০ বিশ্বকাপের শেষ তথা ফাইনাল ম্যাচ ছিল। আর ফাইনালে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড এর মধ্যে খেলা ছিল। যারা সমস্ত ম্যাচে ভাল খেলে এই জায়গায় এসে পৌঁছেছে। যদিও আরো বেশ কিছু টিম আছে, যারা ভাল খেলে গেছে, কিন্তু ভাল খেলার পরেও অনেক সময় সবকিছু অর্জন করা যায় না। যেমন সাউথ আফ্রিকা সারা ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে হেরে গেলো। এটা একটা অবিশ্বাস্যযোগ্য, কিন্তু বাস্তব এটাই। ইন্ডিয়া শেষের দিকে অনেক লড়াই করে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। তবে নিউজিল্যান্ডও কম লড়াই করিনি এখানে আসার জন্য।

গতকাল আহমেদাবাদের যে পিচে খেলা হয়েছে, এটা একপ্রকার বলা যায়, ইন্ডিয়ার নিজেদের জন্যই একটা কাল। ইন্ডিয়া এই মাঠে যতবার ফাইনাল খেলেছে, সব ম্যাচে হেরেছে। একটাও ফাইনাল জিততে পারেনি। ইন্ডিয়ার আরো একটা কাল হলো, ফাইনালে কোনোদিন টস জিততে পারে না। আর ইন্ডিয়ায় খেলা হলে সেটা এই পিচে ফেলবেই। আর আহমেদাবাদের মাঠ হলো ইন্ডিয়ার সবথেকে বড়ো। যাইহোক, গতকাল টস হেরে যায় এবং নিউজিল্যান্ড সিদ্ধান্ত নেয় তারা পরে ব্যাটিং করবে। এটা সঠিক সিদ্ধান্ত একপ্রকার, কারণ ব্যাটিং পিচে টার্গেট জেতা যায় সহজেই, যদি রান কন্ট্রোল এর মধ্যে রাখা যায়।

আর হিসেবে অভিষেক আশা করেছিলাম নিউজিল্যান্ড এর বিপক্ষে ভালো ব্যাটিং করবে, কারণ বিশ্বকাপের আগে লাস্ট তাদের যে সিরিজটা খেলা হয়েছিলো, তাতে ভালোই ব্যাটিং করেছিলো। কিন্তু এই বিশ্বকাপের ফাইনালে যে সন্জু আর অভিষেক বিধ্বংসী ব্যাটিং শুরু করবে, ধারণা করা যায়নি। নিউজিল্যান্ড তো বোলিং কিভাবে-কোথায় ফেলবে, সেটাই বুঝতে পারছে না। শুধু পাওয়ার প্লে ওভারে রান হয়েছিলো ৯৬, ভাবা যায়! শুধু বাউন্ডারি গেছে, ওভার বাউন্ডারি বেশিই হয়েছিলো। যেভাবে শুরু করেছিলো, তাতে ২৭০ স্কোর মিনিমাম ধরেছিলাম। মোটামুটি টপ অর্ডার এর সব ব্যাটসম্যান মারাত্মক পিটিয়ে গেছিল। কিন্তু পরে যখন ১৫ ওভারে ২০০ হলো, তখন এক ওভারে পরপর ৩ জন পড়ে যাওয়ায় রান অনেকটাই চেপে গিয়েছিলো।

ওখানেই ৩ ওভারে কোনো বাউন্ডারি হয়নি। ফলে ৩ ওভার বাতিল হলো। আর বাকি দুই ওভারে দুবে এরা পিটিয়ে ২৫০ ক্রস করেছিলো, নাহলে ২৭০ হয়ে যেতো। এদিকে এটা একটা আউট অফ কন্ট্রোল রান চেজ করার ক্ষেত্রে। তবুও নিউজিল্যান্ড শুরু করেছিলো ভালোই। আর যেহেতু এটা ব্যাটিং পিচ, তাই তারাও মারতে পারবে এটা স্বাভাবিক। ইন্ডিয়া আবার এখানে ২ টা ইজি ক্যাচ ছেড়ে দিয়েছিলো। কিন্তু ইশান কিষান দারুণ ফিল্ডিং করেছে আর সবগুলো গুরুত্বপূর্ন ক্যাচ ধরে ম্যাচের রূপ বদলে দিয়েছিলো। আর সবথেকে দারুণ বোলিং করেছিলো বুমরাহ, যা একাই তাদের রান ১৫০ অব্দি আটকে দিয়েছিলো। ইন্ডিয়া এই নিয়ে পরপর দুটো বিশ্বকাপ জিতে নিলো।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.07
TRX 0.30
JST 0.058
BTC 72383.36
ETH 2239.12
USDT 1.00
SBD 0.53