দুবের ঝড়ো ব্যাটিং!

in আমার বাংলা ব্লগ4 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000073475.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল মোটামুটি ইন্ডিয়ার গ্রুপ পর্যায়ের সব খেলা শেষ হয়ে গেছে। এমনিতেই প্রায় সব গ্রুপের খেলা শেষের পথে। আর দুইদিন পরেই সুপার আট এর খেলা শুরু হবে। গতকাল খেলা ছিল ইন্ডিয়া আর নেদারল্যান্ডস এর মধ্যে। নেদারল্যান্ডস কিন্তু মোটামুটি বলা যায় এই নতুন গ্রুপের মধ্যে সবথেকে পুরোনো টিম। আর নেদারল্যান্ডস এর টিমে খেয়াল করে দেখতে পাবেন যে, অনেক ইন্ডিয়ান প্লেয়ার আছে। আর এর মধ্যে একজন বাঙালিকে দেখলাম। মূলত এইসব টিম সব ভারতীয়দের নিয়েই গঠিত হয়েছে।

তবে এইবার মোটামুটি সব টিম যেভাবে বিশ্বকাপে নিজেদের জায়গা থেকে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে আইসিসি এর উচিত তাদের সদস্য করা এবং ফান্ড দেওয়া। এরা মোটামুটি পরের বিশ্বকাপে অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে। কারণ এই বিশ্বকাপে বড়ো বড়ো টিমের সাথে খেলে একটা অভিজ্ঞতা অর্জন হয়ে গেলো। আর সবথেকে বড়ো বিষয়, এদের এখন মোটামুটি সব দেশের সাথে সিরিজ খেলানো উচিত। গত পরশু একটা ম্যাচে নেপাল ১২ বছর পরে বিশ্বকাপে একটা ম্যাচ জিতেছে আর এটা তাদের জন্য অনেক গৌরব এর একটা বিষয় ছিল। যাইহোক, গতকাল ইন্ডিয়া টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো।

খেলাটা আহমেদাবাদের পিচে হয়েছে। এই পিচটা কিন্তু একপ্রকার সবসময় ব্যাটিং পিচ হিসেবেই বিবেচিত। ফলে রান অনেক ফাস্ট তোলা যায়। ইন্ডিয়া ব্যাটিং শুরুতেই উইকেট পড়ে যায় অর্থাৎ অভিষেক শর্মার। অভিষেক শর্মা আসলে বিগত এই কয়টা ম্যাচের মধ্যে একটিতেও রান পায়নি। ইশান কিষান কয়েকটা ম্যাচে রান পেলেও এই ম্যাচে ড্রপ করে ফেলেছে। মোট কথা ওপেন এর দিকে রান একদম খারাপ ছিল। পাওয়ার প্লে ওভারে ইফেক্ট পড়েছে ভালোই, তেমন বিশেষ রান হয়নি। এখানে তিলক এবং সূর্যও আউট হয়ে যায় দ্রুত। রান তখন বিশেষ কিছুই হয়নি অর্থাৎ ১২ ওভারেও ১০০ হয়নি। যেনো মজা করে খেলছে।

পরে যদিও দুবে শেষ পর্যায়ে ফটাফট কয়েকটা বাউন্ডারি+ওভার বাউন্ডারি মেরে রান ২০০ এর কাছে নিয়ে গেছিলো। পরে নেদারল্যান্ডস মোটামুটি খারাপ খেলেনি, ভালোই ব্যাটিং করছিলো। কিন্তু ইন্ডিয়ার বোলিং করা আর ফিল্ডিং করা দেখে এইটুকু বুঝতে পেরেছিলাম যে, একদম গা ছেড়ে দিয়ে খেলছে আর মজা করছে। কথায় অভিষেককে দিয়ে বল করিয়ে যাচ্ছে আবার কথায় সহজ সহজ ক্যাচ একভাবে ছেড়ে দিচ্ছে। এই করতে করতে নেদারল্যান্ডস অনেকটা রান করে ফেলেছিল।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67354.44
ETH 1939.99
USDT 1.00
SBD 0.38