স্বাধীনতা দিবস উপলক্ষে আর্ট ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ12 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা আর্ট পোস্ট শেয়ার করে নেবো। এই তারিখের আর্ট একটু আলাদা ভাবে করার চেষ্টা করেছি। অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে এই আর্ট তৈরী করেছিলাম। স্বাধীনতা শুধু একটি দিন নয়, এটি আমাদের গর্ব, আমাদের পরিচয় এবং অসংখ্য আত্মত্যাগের স্মৃতি। ১৫ আগস্ট ভারতের ইতিহাসে এক অত্যন্ত গৌরবময় দিন। ১৯৪৭ সালের এই দিনে দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও আন্দোলনের পর ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে। প্রতি বছর স্বাধীনতা দিবস আমাদের সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করার পাশাপাশি দেশের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং ঐক্যের বার্তাও মনে করিয়ে দেয়। তাই এই বিশেষ দিনটিকে স্মরণ করে আমি একটি ছোট্ট দেশাত্মবোধক আর্ট তৈরি করেছিলাম। এই আর্টর মূল আকর্ষণ হলো একজন ছোট্ট ছেলে, যার হাতে উড়ছে ভারতের জাতীয় পতাকা।

তার মুখে রয়েছে এক ধরনের সরল হাসি এবং আত্মবিশ্বাস। আমাদের জাতীয় পতাকা সম্পর্কে কিছু না বললেই নয়- ভারতের জাতীয় পতাকার প্রতিটি রঙের মধ্যেই রয়েছে গভীর তাৎপর্য।গেরুয়া আমাদের সাহস, ত্যাগ ও আত্মনিবেদনের কথা মনে করিয়ে দেয়। সাদা শান্তি, সত্য ও পবিত্রতার প্রতীক। সবুজ সমৃদ্ধি, জীবনীশক্তি এবং প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ককে প্রকাশ করে। আর মাঝখানের অশোকচক্র আমাদের ন্যায়, গতি ও নিরন্তর এগিয়ে চলার বার্তা দেয়। এই তিনটি রঙ যখন একসঙ্গে উড়তে থাকে, তখন তা শুধু একটি পতাকা থাকে না- এটি কোটি কোটি ভারতীয়ের আবেগ ও জাতীয় পরিচয়ের প্রতীক হয়ে ওঠে।

1000089811.jpg

🍂উপকরণ:🍂

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
কালার পেন
মোম রং
রাবার

✔এখন অঙ্কন এর ধাপগুলো নিচের দিকে তুলে ধরা হলো---

1000089801.jpg
▶️প্রথম ধাপে- স্কেচ পেন্সিল দিয়ে আর্ট এর বর্ননা অনুযায়ী সম্পূর্ন আর্ট তৈরী করে নিয়েছিলাম। এখানে একটা ছেলে জাতীয় পতাকা নিয়ে দৌড়ে যাচ্ছে, সেইরকম দৃশ্য তুলে ধরেছি।
1000089806.jpg
▶️দ্বিতীয় ধাপে- সম্পূর্ন আর্ট কালার পেন এর কালী দিয়ে গাঢ় করে তুলেছিলাম।
1000089826.jpg
▶️তৃতীয় ধাপে- মোম রং দিয়ে আকাশ, সূর্য এবং পতাকায় কালার করে দিয়েছিলাম।
1000089827.jpg
▶️চতুর্থ ধাপে- একইভাবে মোম রং দিয়ে বাদবাকি দৃশ্যে কালার দিয়ে অঙ্কন এখানেই সমাপ্ত করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png