ওয়াংখেড়েতে রানের বন্যা!

in আমার বাংলা ব্লগ20 hours ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000076418.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটা পোস্ট শেয়ার করে নেবো। গতকাল আইপিএল এর দ্বিতীয় ম্যাচে দুরন্ত খেলা হয়েছে বলতে গেলে। গতকাল ছিল মূলত আমাদের কলকাতা আর মুম্বই এর মধ্যে ম্যাচ। এই ম্যাচে কলকাতার অবস্থা শোচনীয় হবে, এটা আমি শুধু তাদের স্কোয়াড দেখে ভেবেছিলাম। কারণ কলকাতার এই বছরের টিম ম্যানেজমেন্ট খুবই বাজে। টিমের প্লেয়ারদের দেখলে মনে হবে না, তারা কোনো ম্যাচ জিততে পারবে। আর সত্যি বলতে, প্রতি বছর এদের টিম ম্যানেজমেন্ট ভালো হয় না। যদিও মাঝে ১-২ বছর একটু ভালো টিম হয়েছিলো। তবে সেটা আবার এই বছরে চেঞ্জ হয়ে গেছে।

এই বছর রাসেল নেই, স্টার্ক নেই। এইরকম অনেকেই নেই। একপ্রকার শুন্য অবস্থা বলা যায়। অন্যদিকে মুম্বই এর টিমের কথা যদি বলি, তাহলে বিষয়টা একদম রাজকীয়। বলা যায় তাদের সবাই ব্যাটিং-বোলিং উভয় দিক থেকে সেরা। জাতীয় টিমের বেশিরভাগ প্লেয়ার তাদের টিমে। আর মুম্বই এর পিচে সত্যি বলতে রান তোলা যায় যেমন, তেমন চেজও করা যায়। আর এটা হলো রোহিত এর ঘরের মাঠ, একবার টিকে গেলে বিপদ বোলারদের জন্য। গতকালের ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো মুম্বই। এটা একদিকে কলকাতার কপাল পোড়ার মতো বলা যায়।

কলকাতার যেখানে প্রতি বছর ওপেন এর দিকে ব্যাটিং করে এসেছে নারিন আর রাহানে বা অন্য কেউ। কিন্তু নারিন ফিক্সড ছিল। ওপেন এর দিকে ভাল একটা রানের স্পিড তুলে দিত সে, কিন্তু বর্তমানে এখানে এখন আরেকজন এর দিয়ে দিয়েছে। মানে বলতে গেলে কোনো ম্যানেজমেন্ট ঠিক নেই। যাইহোক, ওপেন করতে এসেছিল রাহানে আর অ্যালেন নামের একজন। শুরুটা খারাপ করেনি। যেহেতু ব্যাটিং পিচ, সুতরাং রান এমনিতেও উঠবে। রাহানে ভালো ব্যাটিং করে যাচ্ছিল। পাওয়ার প্লে ওভারে ৮০ রান মানে অনেক ছিল। সেক্ষেত্রে রান রেট এর যে গতি ছিল, তাতে ২৫০ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে রাহানে পড়ে গেলে তেমন বেশি একটা রান হয়নি। যদিও পরে রঘুবংশী বেশ ভালোই ব্যাকআপ দিয়েছিলো। আর রিঙ্কুও শেষের দিকে ভাল ব্যাটিং করেছিলো। সবার প্রচেষ্টায় শেষ পর্যন্ত ২২০ রান হয়েছিলো। কিন্তু আসলে এটা যথেষ্ট ছিল না। কারণ আমি এই ধরণের ব্যাটিং পিচে বর্তমান সময়ে ২৫০ রান হলে জিততে দেখিনি।

যাইহোক, এর আগেও কিন্তু তাদের সবগুলো ম্যাচ অর্থাৎ প্রথম যে ম্যাচগুলো হয়ে থাকে, তাতে ২০১৩ সালের থেকে ২৫ সাল অব্দি কোনো ম্যাচ কলকাতার সাথে জিততে পারেনি। কিন্তু হাওয়া বদলালে অনেক কিছুই বদলে যায়। রোহিত বলতে গেলে বেধড়ক পিটিয়ে গেছে, সাথে রিকেলটনও । ইচ্ছা মতো বাউন্ডারি মেরেছে দুইজন। পাওয়ার প্লে ওভারে এদেরও রান একই ছিল। কিন্তু প্রথম উইকেটে পার্টনারশিপ ছিল ১৫০+। রোহিত আসলে যেটুকু খেলে যায়, সলিড খেলে যায়। ৩৮ টা বল খেলেছে ৭৮ রান করে বেরিয়ে গেছে, আরেকজন ৮১ করে বেরিয়ে গেছে। ম্যাচ বলতে গেলে এরা দুজনেই বের করে দিয়ে গেছে। সব মিলিয়ে একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67221.39
ETH 2059.61
USDT 1.00
SBD 0.50