বেস্ট ফিনিশার!

in আমার বাংলা ব্লগ4 days ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

1000072882.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট শেয়ার করে নেবো। গতকাল ইন্ডিয়া আর নামিবিয়ার মধ্যে দ্বিতীয় ম্যাচ ছিল অর্থাৎ ইন্ডিয়ার এটা দ্বিতীয় ম্যাচ। নামিবিয়া সম্ভবত এই ম্যাচটা সহ দুটোই হেরেছে। মানে এক পর্যায়ে তাদের নেট রান রেট এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে, সেখান থেকে উঠে আসা এবং গ্রুপ ফোর খেলা খুবই কঠিন। কারণ আর যে কয়টা ম্যাচ আছে, তাতে সব জিততে হবে এবং তাও অনেক রানের ভিত্তিতে। এই ম্যাচে ইন্ডিয়া যদিও তেমন বিশেষ প্লেয়ার নামায়নি, মানে ওপেন একটু নরমাল ছিল। অভিষেক শর্মাকে পাকিস্তানের সাথে খেলানোর জন্য আপাতত রেস্ট-এ রেখে দিয়েছে।

এই ম্যাচে নামিবিয়া টস জিতেছিল এবং আগে বোলিং এর সিদ্ধান্ত নিয়েছিলো। ইন্ডিয়া যদিও এখন বর্তমানে আগে ব্যাটিং করলেও বেশ ভালোই একটা রানের টার্গেট দিচ্ছে, বলতে গেলে বেশ লড়াই সম্পন্ন রান। বিগত নিউজিল্যান্ড এর সাথে হয়ে যাওয়া ম্যাচগুলোতেও তাই দেখলাম। যাইহোক, এই ম্যাচে ওপেন করতে এসেছিল ইন্ডিয়ার হয়ে ইশান কিষান এবং সন্জু । একে এই ম্যাচেও একটা সুযোগ দিলো, কিন্তু আসলে সেভাবে কোনো পারফরম্যান্স দেখাতে পারলো না।ইশান কিষান ভালো ব্যাটিং করে দিয়েছিলো, অল্প বলে বেশি রান।

২৪ বলে ৬০ রানের এক দুর্দান্ত ইনিংস ছিল। আর ইশান কিষান ব্যাটিং করতে আসলে ওর স্ট্রাইক রেট সবসময় ২৫০+ থাকে। একদিকে ভালো, দ্রুত মেরে রান করে আউট হয়ে যাওয়া। সেখানে সন্জু এত সুযোগ পেয়েও কোনো কাজ করতে পারছে না। যাইহোক, তাও বেশিক্ষণ না টিকতে পারলেও ৮ টা বলে ২২ রানের সুন্দর একটা ইনিংস খেলে দিয়েছিলো। তবে মাঝে একটু রান চেপে গিয়েছিলো, মনে হচ্ছিলো রান ২০০ হবে না। কিন্তু সত্যি বলতে হার্দিক আর দুবে বেস্ট ফিনিশার। এদের জন্য রান ২০০ পার হয়ে গেছিল।

যদিও বলতে গেলে এই রান নামিবিয়ার জন্য একটা বিশাল বড়ো রান চেজ। তারপরেও তারা ব্যাটিং করে গিয়েছে, এদের পারফরম্যান্স আসলে বলতে গেলে না পারলেও হাল ছাড়ব না এইরকম। তবে বলতে গেলে ভালো খেলছে এরা সবাই। নামিবিয়া ওপেন থেকে ভালোই ব্যাটিং শুরু করেছিলো, প্রতি ওভারে প্রায় ১০-১০.৫০ করে রান রেট ছিল। পাওয়ার প্লে খেলেও ১০ ওভার পর্যন্ত ভালোই রান ছিল, মনে হচ্ছিলো তারাই জিতবে। দিল্লীর পিচে এমনিতেই ব্যাটিং পিচ, আর স্পিন ভালো কাজ করে। তবে খেলা ঘুরে গিয়েছিলো বরুন বলে আসার পরের থেকে। একের পর এক উইকেট, মাত্র ২ ওভার বল করে ৩ উইকেট। দারুণ একটা ইনিংস ছিল।


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png