Better Life With Steem || The Diary game || 30 January 2026 ||

Hello Everyone আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন | আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি | প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসছি একটা নতুন ব্লগ পোস্ট যেখানে আমি সারাদিন আমি কি, কি করি তা আপনাদের মাঝে উপস্থাপন করবো

Riyan_20260130_092407_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠি | ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যাই একটু হাঁটাহাটি করি | সকালে একটু ঘুরাঘুরি করে বাসায় চলে আসি | তো বাসায় আসার পর খাওয়া দাওয়া করি | খাওয়া দাওয়া শেষ করে একটা মাঠে যাই বন্ধুদের সাথে আড্ডা দিতে | আজকে শুক্রবার তাই আমার টিম মেম্বাররা ভিডিও বানাইতে যাবে | তাদের নাকি শুক্রবার আসলে অলস লাগে | যাই হোক সারে ১২টার দিকে বাসায় এসে গোসল করে নামাজ পড়তে যাই

Riyan_20260130_141530_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

তো বন্ধুরা শুক্রবার মানে হচ্ছে ঈদের দিনের মতো | আর গরিবের জন্য হজের দিন | আমরা প্রতিদিন নামাজ না পড়লেও শুক্রবারে কিন্তুু সবাই নামাজ পড়তে যাই | আমাদের প্রয়োজন প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া যদি কারো সময় না হয় তাহলে এক ওয়াক্ত হলে নামাজ পড়ার চেষ্টা করবেন | মসজিদে মোবাইল নিয়ে যাই না আমার কাছে অন্য রকম লাগে | আজকে কিন্তুু মসজিদে মিলাত ছিলো ২টা করে জিলাপি পাইছি | কিন্তুু ছবি তুলতে পারি নাই | যাই হোক নামাজ পড়ে বাড়ি এসে খাওয়া দাওয়া করি | খাওয়া দাওয়ার পর ঘরি গিয়ে ঘুমিয়ে পড়ি |

Riyan_20260125_162353_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

তো বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে | তো বিকাল বেলা একটু ঘুরতে আসি দাঁত ভাংগা ব্রিজ | আমাদের এলাকার মধ্যে অনেক বড় একটা ব্রিজ | অনেকেই এই জায়গায় ঘুরতে আসে | আমি যে জায়গায় দাড়িয়ে ছবি তুলছি এটা হচ্ছে ব্রিজের মাঝ খানে | সামনে আরও অনেক বড় জায়গায় আছে আসলে ছবি তেমন ভাবে দেখাতে পারলাম না | কিছু খন ঘুরাঘুরি করে বাসায় চলে আসি | বাসায় এসে ফ্রেশ পড়তে বসি |

Riyan_20260130_195458_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

তো বন্ধুরা এখন বাইরে বেশি আড্ডা দেই না | কারণ টেস্ট পরীক্ষা চলতাছে পরীক্ষায় ফেল করলে বাবা-মা বকা দিবো | তাই আমি এখন আগের বাইরে আড্ডা দেই না | সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি | পড়ালেখা ছাড়া কোনো মূল্য নাই | কিন্তুু এই পড়ালেখাই মাথাই ধরে না | কোনো ঔষধ থাকলে বলবেন | যাই হোক পড়ালেখা শেষ করে ঘরে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করি | খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে এসে ফোন নিলাম Steemit এ পোস্ট করার জন্য | পোস্ট শেষ করে একটু টিকটক দেখে ঘুমিয়ে পড়ি | এভাবেই চলছে জীবন

সবাইকে ধন্যবাদ আমার পোস্ট দেখার জন্য | আবারও দেখা হবে ইনশাআল্লাহ

Sort:  

¡Congratulations!
We support quality posts, good comments anywhere and any tags.

image.png

Curated By: @damithudaya