পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ অফিসে কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে।
আসসালামুআলাইকুম
আসসালামুআলাইকুম
আজ রবিবার
৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
@mdyousufali 🔷Form Bangladesh🇧🇩

সকলকে আন্তরিক শুভেচ্ছা ওভালোবাসা। বাংলা নববর্ষ ১৪২৩৩ বঙ্গাব্দের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আমরা বাঙালি জাতি, আমরা বাঙালিকে বাঙালির ঐতিহ্য , বাঙালির সাংস্কৃতিক কালচারাল কে প্রধান্য দিয়ে থাকি। বাঙালির চলাফেরা আচার-আচরণ সবকিছুর মধ্যে বাঙালিকে নিজের যে চরিত্র একটা রয়েছে সেটি ফুটিয়ে ওঠে । তো এরই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকে বছরেই বাংলা নববর্ষ পালন করে থাকে। প্রতিবার এর মত এবারও আমরা আমাদের অফিসে হোপলুন ইন্টিমেট বাংলাদেশ লিমিটেড । একটা শাখায় আমি এখন কর্মরত আছি । তো এদিক ধারাবাহিকতায় আমরা আমাদের পহেলা বৈশাখ উদযাপন বা পালন করার জন্য প্রস্তুতি নেই। যদিও পহেলা বৈশাখ বাংলা বৈশাখ মাসের 1 তারিখে পালন করা উচিত। কিন্তু আমাদের অফিসে শিপমেন্টে জটিলতা থাকার কারণে আমরা সেটিকের পিছিয়ে বাংলা বৈশাখ মাসের ৭ তারিখ প্রোগ্রামটি করার দিন নির্ধারণ করে থাকি।
এই প্রোগ্রামটিকে সামনে রেখে। আমরা আমাদের অফিসের বিভিন্ন কার্যক্রম আগে থেকেই গুছিয়ে রাখার চেষ্টা করতেছি। তো যে কারণে মূলত গত দুদিন থেকে আমরা অনেকটা চাপের মধ্য দিয়ে পার করতে হচ্ছে। কারণ প্রত্যেকটা দিন আমাদের অফিসের ওয়ার্কের অতিরিক্ত কিছু সময় ধরে আমাদেরকে কাজ করতে হচ্ছে। কিছু কিছু অর্ডার রয়েছে যেগুলো আমার যেদিনের মধ্যেই শিপমেন্ট করার কথা কিন্তু প্রোডাকশন হ্যাম্পার এর কারণে আমরা ওই দিনেই ওই প্রোডাক্টগুলো কমপ্লিট করতে পারেনি। সব মিলে মোটামুটি একটা চাপের মধ্য দিয়েই পার করতে হলো গত কয়েকটি দিন। অফিস আওয়ার ৮ ঘণ্টা থেকে অত্যন্ত ৯, ১০ ঘন্টা পর্যন্ত ডিউটি করে যাচ্ছি। এদের কাজগুলোকে গুছিয়ে রাখার জন্য আমি আমরা এবং আমাদের কলিক আমরা সবাই মিলে মূলত অনেক পরিশ্রম করে যাচ্ছি । কারণ আমাদের নির্ধারিত তারিখ এর ভিতরে আমাদের ঐ শিপমেন্ট টি ক্লোজ করতে হবে। যে কারণে মূলত গত পরশুদিন আমরা রাত দশটা অব্দি পর্যন্ত আমাদের অফিসে অবস্থান করি। এবং আমরা আমাদের শিপমেন্টের যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করি। তো যত ব্যস্ততার মধ্য থেকেও গত শনিবার আমি আমাদের আই ই টিম অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টিমের সদস্যদের জন্য এক কালার পরিধানের একটা প্লান করি। তাদের জন্য আমরা একই কালারের পাঞ্জাবি ক্রয় করি। একই কালারের পাঞ্জাবি পরে আমরা আমাদের এই ১৪৩৩ বঙ্গাব্দের শুভ নববর্ষের যে উদযাপনটি আছে সেটি পালন করতে যাচ্ছি।

এদিকে আমাদের ফ্যাক্টরি ফ্লোর গুলো অনেক সুন্দর ভাবে ডেকোরেশন করে রেখেছে, আগে থেকেই । যদিও আমাদের ফ্যাক্টরিতে অনেক সুন্দর মনোরম পরিবেশ। কারণ এখানে লিঞ্জিরি আইটেম। কোন অতিরিক্ত প্রোডাকশনের চাপ কম এখানে সবকিছু ছোট ছোট জিনিস। সে ক্ষেত্রে এখানে আমাদের আউটপুট লাইনের দিকে অনেকগুলো বক্স রয়েছে। তো প্রত্যেকটি ইনপুট আউটপুট দুটি আমাদের বক্সে থাকে বক্স থেকেই। আমাদের মূলত প্রোডাকশন শেষ হয় আবার বক্সে গিয়ে ঢুকে পড়ে। লাইন গুলো অনেক সুন্দরভাবে সাজানো । সুন্দর ভাবে বেলুন ফুলিয়া ফুলিয়ে তারা ডেকোরেশন করে রেখেছে। দেখতে অনেকটা গর্জিয়াস লাগতেছে। এ ধরনের উৎসব যদি প্রত্যকটা ফ্যাক্টরিতে হয়। আমি মনে করি যে প্রত্যেকটা ফ্যাক্টরির প্রোডাকশন উৎপাদন কোয়ালিটি এবং কোয়ান্টিটি সবগুলোই অনেক ভালো হবে, বলে আমি মনে করি। কারণ যারা মূলত গার্মেন্টস সেক্টরে পরিশ্রম করে তারা মূলত। যদি মনের তৃপ্তি নিয়ে কাজ করতে পারে মনে প্রশান্তি নিয়ে কাজ করতে পারে তাহলে সেই প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই ভালো হবে তো এ ধরনের প্রোগ্রাম প্রত্যেকটি ফ্যাক্টরিতে। হওয়া উচিত বলে আমি মনে করি।
মূলত একটা স্টেজ সাজানো থাকে সুন্দরভাবে ফটো সেশন করার জন্য। তো এখানে বাঙ্গালীদের বিভিন্ন কালচারাল যেমন একতারা মাতার ঝাঁপি অর্থাৎ কৃষকেরা মাঠে কাজ করতে যখন ঝাঁপি পড়ে এ ধরনের ঝাপি। এবং সেখানে বাঙালির ঐতিহ্যের কিছু নিদর্শন রয়েছে। সেগুলো মূলত সেখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং বাংলায় সুন্দরভাবে শুভ নববর্ষ ও লেখা আছে এবং ১৪৩৩ বঙ্গাব্দ। অনেক সুন্দর ভাবেই আমরা ডেকোরেশন করে রেখেছি। এখানে মূলত সবাই গিয়ে ফটো সেশন করে থাকে। এবং বাঙালির এই নতুন কালচারাল এর সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য কিছু ছবি তোলে । যদিও এটি সাময়িক তো যাই হোক এ ধরনের আয়োজন প্রত্যেকটি ফ্যাক্টরির জন্য অনেক ভালো, এবং সুনাম ধরে রাখে বলে আমি মনে করি তো। রয়েছে খাওয়া-দাওয়া আমরা মূলত অফিস থেকে ভুড়িভোজের আয়োজন করে ইলিশ মাছ পান্তা ভাতের। একটা আয়োজন করেছিল তো সেটি দিয়ে মূলত আমরা আমাদের বৈশাখের সমাপ্তি ঘটিয়ে নিয়ে আসি।
**বাংলা নববর্ষের শুভেচ্ছা **
**বাংলা নববর্ষের শুভেচ্ছা **
Sort: Trending
[-]
steemcurator05 (55)steemcurator05 yesterday





