Achievement 2 : Basic Security on Steemit | By @anikrabidash
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম অনিক। আমি achievement 1 সফলভাবে সম্পন্ন করে achievement 2 শুরু করেছি। আজ আমি স্টিমিট একাউন্টের নিরাপত্তা বা সিকিউরিটি নিয়ে আমার জ্ঞান ও মতামত তুলে ধরবো।
এখন আমার প্রশ্ন আমি কি আমার সব পাসওয়ার্ড বা Keys নিরাপদে রেখেছি?
উত্তর: হ্যাঁ আমি আমার সব পাসওয়ার্ড বা Keys একটি পিডিএফ ফাইলে সুরক্ষিত রেখেছি। আর আমি জানি এগুলো হারিয়ে গেলে একাউন্ট ফিরে পাওয়া অসম্ভব। তাই আমি আমার একটি সুরক্ষিত ডায়রিতেও নিরাপদে রেখেছি।
এখন আমার ২য় প্রশ্ন আমি কি প্রতিটি Key এর কাজ জানি?
উত্তর: হ্যাঁ আমি প্রতিটি Key এর কাজ ও এর ব্যবহার জানি।
সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি:
পোস্টিং কি ( Posting Key): পোস্টিং কি (Key) এমন একটি Key যা আমি লগইন করতে, পোস্ট করতে, ভোট দিতে আর কমেন্ট করতে ব্যবহার করি।
অ্যাক্টিভ কি (Active Key): এটি একটি গুরুত্বপূর্ণ Key। যেখানে একাউন্ট থেকে টাকা পাঠাতে, পাওয়ার আপ করতে বা ওয়ালেটের কোনো পরিবর্তন করতে ব্যবহার করা হয়।
ওনার কি (Owner Key) : এই Key দিয়ে আপনি কি ঐ একাউন্টের মালিক না কি তা প্রমাণ করার কাজে লাগে। যদি কোনো কারণে একাউন্টের পাসওয়ার্ড হারিয়ে যায় বা হ্যাক হয়ে যায় তবে ওনার কি দিয়ে ফিরিয়ে আনা সম্ভব।
মেমো কি (Memo Key): আমি যখন কাউকে টাকা পাঠাই সেখানে কোনো ব্যক্তিগত মেসেজ বা মেমো থাকলে তা এনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করতে এটি ব্যবহার করতে হয়।
মাস্টার পাসওয়ার্ড (Master Password) : সবচেয়ে মেইন কোনটা জানেন? সেটা হলো মাস্টার পাসওয়ার্ড। এটি দিয়ে অন্য সব কি (Key) তৈরি করা হয়। এই Password বা Key সবসময় সাবধানে রাখা উচিত।
এখন আমরা Key এবং Password সম্পর্কে জানলাম এখন আমার ৩য় প্রশ্ন
আমি কি জানি যে কিভাবে কাউকে টাকা (STEEM) পাঠাতে হয়?
উত্তর: হ্যাঁ জানি। তবে চলুন কিভাবে পাঠাতে হয় তা জেনে আসি। প্রথমে স্টিমিট ওয়ালেটে গিয়ে STEEM এর পাশে থাকা ড্রপডাউন মেনু থেকে Transfer এ ক্লিক করতে হয়। তারপর যাকে টাকা পাঠাবেন তার ইউজারনেম,মেমো এবং পরিমান লিখে Active Key দিয়ে কনফর্ম করলেই টাকা চলে যাবে
অভিজ্ঞতার আলোকে আমার শেষ প্রশ্ন করতে চাই ।
আমি কি জানি পাওয়ার আপ করতে হয়?
উত্তর : হ্যাঁ আমি জানি কিভাবে পাওয়ার আপ করতে হয়। ওয়ালেটে গিয়ে STEEM এর ড্রপডাউন মেনু থেকে Power Up অপশনে ক্লিক করতে হয় এতে আমার লিকুইড স্টিম স্টিম পাওয়ার এ রূপান্তরিত হয় এবং আমার একাউন্ট এর শক্তি বাড়াতে সাহায্য করে।
সর্বশেষে আমি আমার একাউন্টের নিরাপত্তা সম্পর্কে অনেক সচেতন। আমি কখনই আমার পাসওয়ার্ড এবং Key কাউকে শেয়ার করবো না। আপনাদের কাছে আমার পরামর্শ আপনারা পাসওয়ার্ড এবং Key নিরাপদে রাখবেন আর কাউকে শেয়ার করবেন না।
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। সকলকে বিদায়। সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো পোস্ট নিয়ে।

