Better Life With Steem || The Diary game || 26 January 2026 ||

Hello Everyone আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালো আছেন | আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি | প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসছি একটা নতুন ব্লগ পোস্ট যেখানে আমি সারাদিন আমি কি, কি করি তা আপনাদের সামনে উপস্থাপন করবো |

Riyan_20260126_073325_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

Riyan_20260126_073658_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠি | ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসি স্কুল মাঠে হাঁটাহাটি করার জন্য | তো মাঠে এসে দেখতে পেলাম স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ বানানো হচ্ছে | তারপর আমি ভাবলাম steemit এ পোস্ট করার জন্য একটা ছবি তুলে ফেলি | প্রতি বছর আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় | আমরাও অনুষ্ঠান করছি আমার মনে হয় ২০২৩ সালের পর আর আমাদের মতো করে কোনো অনুষ্ঠান হয়নি | আগে আমরা রঙিন ড্রেস পরে অনুষ্ঠান করছি কিন্তুু ২০২৩ সালের পর সব অনুষ্ঠান স্কুল ড্রেস পড়ে করানো হয় | আর স্কুল ড্রেস পড়ে অনুষ্ঠান করলে তেমন ভালো লাগে না | ফাইনাল সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন সব কিছু দেখাবো ইনশাআল্লাহ | যাই হোক শারীরিক ব্যায়াম করার পর বাসায় ফিরে আসি | বাসায় আসার পর খাওয়া দাওয়া ১০টার দিক দিয়ে বের হয় স্কুলের অনুষ্ঠানের কার্ক্রম দেখার জন্য | আজকে আর ভিডিও সুট করতে যাবো না

IMG_20260126_142640.jpg

IMG_20260126_142557.jpg

স্কুলে যাওয়ার পর ছোট বোন বলতাছে ভাইয়া একটা ছবি ওঠায় দেও | তারপর আমি আর না করতে পারলাম না | তো ছোট বোন এবং ছোট বোনের বান্ধবি সাথে একটা ছবি তুলে দিলাম | কালকে হচ্ছে ফাইনাল আর আজকে হচ্ছে চূড়ান্ত মহরা | তাই সকাল বেলা সবাই রঙিন পোশাক পরে স্কুলে চলে আসছে | কালকে যেহেতু ফাইনাল আজকে একটু প্রেকটিস করতাছে আবার দুপুর ৩টা থেকে চূড়ান্ত মহরা | আজকে ভালো হলো কালকে এমনিতেই ভালো হবে | আর কালকে ফাইনাল অনুষ্ঠানে দেখতে অনেক লোক আসবে প্রধান অতিথি সহ অনেক সিনিয়র পার্সন আসবে সেহেতু একদিন আগে চূড়ান্ত মহরা করে তারা ফাইনালে যাবে | স্কুল থেকে ১টার সময় বাড়ি ফিরে আসি | বাসায় আসার পর গোসল করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়ি |

IMG_20260126_175904.jpg

IMG_20260126_175921.jpg

IMG_20260126_175853.jpg

তো বন্ধুরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যায় স্কুলে চুড়ান্ত মহরা দেখতে | আর ফাইনালের একদিন আগে চূড়ান্ত মহরা করে | আর দেখতেই পারছেন মাঠ অনেক সুন্দর করে সাজানো হচ্ছে | পুরো মাঠ এবং পেন্ডেল সুন্দর করে সাজানো হচ্ছে কালকে ফাইনাল অনুষ্ঠান | আর কালকের ফাইনাল অনুষ্ঠান কে কে দেখতে চান তারা কমেন্ট করুন | তো মহরা দেখে বাড়ি ফিরে আসি | আজকে কম্পিউটার শিখতে যাইনি | তো সন্দ্যা বেলা বাড়ি এসে সোজা পড়তে বসি |

Riyan_20260126_191457_🐲Fair & Glorious pro (LMC17) By Light Editz-1.jpg

তো বন্ধুরা সন্দ্যা বেলা এসে পড়তে বসি | আজকে পরীক্ষা ছিলো না | কিন্তুু কালকে ইংরেজি ২য় পরীক্ষা সবাই আমার জন্য দোয়া করবেন | আর আমার মা একটু অসুস্থ তার জন্যও দোয়া করবেন | বেশি বেশি দিয়ে আমাকে steemit এ কাজ করার সাহস যোগাবেন | তো পড়ালেখা শেষ আর খাওয়া দাওয়া করি | খাওয়া দাওয়া শেষ করে Steemit এ পোস্ট করার জন্য ফোন হাতে নিই | পোস্ট শেষ করে ১ ঘন্টার মতো ফোন দেখে ঘুমিয়ে পড়ি এভাবেই চলছে জীবন

সবাইকে ধন্যবাদ আমার পোস্ট দেখার জন্য | আবার দেখা হবে আগামী পোস্টে