পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ৭ )
Image Created by OpenAI
আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর সপ্তম পর্ব শেয়ার করে নেবো। তো অর্ণব যখন সিঁড়ি বেয়ে উপরের দিকে গেলো, তখন তার অনুভূতি হয় নিচের থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে। তখন অর্ণব সাথে সাথে ঘুরে পেছনের দিকে তাকালো। কিন্তু সেখানে কেউ ছিল না, সে মনের ভুল মনে করে আবার উপরের দিকে উঠে গেলো। এরপর দ্বিতীয় তলায় পৌঁছে অর্ণব পুরো থমকে গেলো। সেখানে বাতাস যেনো অস্বাভাবিক ভাবে ঠান্ডা ছিল। ওখানে করিডরের শেষে একটা দরজা আধখোলা ছিল এবং তার ভেতর থেকে হালকা আলো বেরচ্ছিলো। এটা দেখে অর্ণব একটু স্থির হয়। কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণ হাসপাতাল তো বহুবছর ধরে ডেড হয়ে পড়ে আছে।
ফলে কোনো প্রকার আলো থাকার প্রশ্নই আসে না। যাইহোক, সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলো এবং দরজার সামনে পৌঁছে ভেতরে উঁকি দিলো। ঘরটা একসময় সম্ভবত আইসিইউ ছিল। কারণ ভেতরে একটা মাত্র বেড আর তার ওপরে একজন শুয়ে আছে সাদা কাপড় মুড়ি দেওয়া অবস্থায়। এটা দেখে অর্ণবের বুকের ভেতর কম্পন শুরু হল। আর মনে মনে বলতে লাগে, এটা কোনোমতে সম্ভব না। কারণ এখানে কেউ থাকতেই পারে না। ঠিক সেই মুহূর্তে কাপড়টা নড়েচড়ে উঠলো এবং অর্ণব ভয়ে একদম জমে গেলো। চাদরের নিচে থাকা শরীরটা যেন নিঃশ্বাস নিচ্ছে, এমন শব্দ অনুভূত হতে লাগে। হঠাৎ করে কাপড় মুখের থেকে সরে যায় এবং মুখ ঘুরে যায় অর্ণব এর দিকে।....
