পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ১৮ )

ChatGPT Image Feb 28, 2026, 12_27_27 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর ১৮ তম পর্ব শেয়ার করে নেবো। ওই ঘটনার পরে অর্ণব কাঁপতে কাঁপতে বলল- তাহলে, আমি সবাইকে মেরেছিলাম? সে বললো- তুমি প্রথম ছিলে। তারপর বাকিরাও বদলে গেছিল। সাথে সাথে দৃশ্য বদলে গেলো।হাসপাতাল প্রায় খালি, লাশ ছড়িয়ে আছে। এদিকে আবার কিছু সৈন্য ভেতরে ঢুকছে। একজন অফিসার বলল- পুরো ভবন সিল করা হবে এবং কেউ বেঁচে থাকলে নির্মূল করতে হবে। অর্ণবের বুক কেঁপে উঠল এবং বললো- নির্মূল মানে? রক্তমাখা অর্ণব তখন শান্তভাবে বলল- ওরা ভেবেছিল আমরা রোগী নই, আমরা অস্ত্র। হঠাৎ দৃশ্যে দেখা গেল- আইসোলেশন ওয়ার্ডের দরজা ভেতর থেকে বন্ধ।

সৈন্যরা বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু ভেতর থেকে শব্দ আসছে- ধাক্কা, আঁচড়, চিৎকার। সেখানে বাইরে দাঁড়িয়ে থাকা একজন সৈন্য ভয়ে বলল-ভেতরে কেউ বেঁচে আছে! অফিসার ঠান্ডা গলায় বলল- না। ওরা মানুষ নয়। তারপর, দরজায় সৈন্যরা বিস্ফোরক বসিয়ে দিলো। অর্ণব চিৎকার করল-না!!! কিন্তু সাথে সাথে ধাম!!! পুরো ওয়ার্ড উড়ে গেল। চারিদিকে ধোঁয়া, আগুন এবং ধ্বংস। অর্ণব এর সামনে তখন আর কোনো দৃশ্য নেই। আবার সেই অন্ধকার করিডর। অর্ণব হাঁটু গেড়ে বসে পড়ল। তাহলে, আমি মারা গিয়েছিলাম? রক্তমাখা অর্ণব মাথা নাড়ল। শরীরটা। কিন্তু আমরা…পুরোপুরি না। সে এগিয়ে এলো এবং বললো- আমরা?....