পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ১২ )

ChatGPT Image Feb 28, 2026, 12_27_27 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর দ্বাদশ পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে সেই মুহূর্তে নার্সটিও থেমে গেলো এবং মাথা কাত করে কিছু শোনার মতো ভঙ্গি নিয়ে শুনছে যেনো। তারপর ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকাল। এরমধ্যে করিডর থেকে ভেসে এল ভারী পায়ের শব্দ। মনে হচ্ছিলো কেউ একটা গম্ভীর শব্দে হেঁটে সামনের দিকে আসছে। তখন নার্স এর মনে এবং চোখে-মুখে যেনো একটা ভয়ের ছাপ ভেসে উঠলো। নার্স তখন একটা অদ্ভূত কথা উচ্চারণ করলো- সে…জেগে উঠেছে…। এরপর নার্স দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। অর্ণব একা সেখানে দাঁড়িয়ে থাকলো। এদিকে পায়ের সেই শব্দটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো।

এদিকে নার্স তার হাত বেল্ট দিয়ে বেঁধে রেখেছে। অর্ণব এখান থেকে কোনোমতে ছাড়িয়ে যাওয়ার জন্য টানাটানি করতে লাগে। হাত বেল্টে কেটে লাল হয়ে যেতে লাগে, কিন্তু তাও ছাড়াতে পারে না। হঠাৎ ঘরের আলো টিমটিম করা শুরু করলো। ওর মধ্যে কাচের ওপারে দেখা গেল একটা বিশাল ছায়া। ছায়াটি মানুষের মতো দেখতে, কিন্তু অস্বাভাবিক বড়। অর্থাৎ কিছুটা এইরকম- মাথা বাঁকা, হাত লম্বা, হাঁটার সময় শরীরটা যেন টেনে নিয়ে যাচ্ছে। ছায়াটি কাচের সামনে এসে থামল এবং অর্ণব তখন নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল তার দিকে। ছায়াটা ধীরে ধীরে কাচের দিকে ঝুঁকল। তারপর.....