পরিত্যক্ত হাসপাতালের রহস্য ( পর্ব ৮ )
Image Created by OpenAI
আপনাদের সাথে নতুন একটি গল্প "পরিত্যক্ত হাসপাতালের রহস্য" এর অষ্টম পর্ব শেয়ার করে নেবো। তো অপারেশন টেবিলের ওখানে থাকা লাশ এর মুখ হঠাৎ অর্ণব এর দিকে ঘুরে যায়। এরপর ওই মুহূর্তেই ঘরের আলো নিভে গেল, পুরো হাসপাতাল যেনো একটা অন্ধকার ঘোরে ডুবে গেলো। আর এই অন্ধকারের মাঝেই যেনো তার কানে একটা অদ্ভূত গলার স্বর ভেসে আসলো- তুমি ফিরে যাওনি কেনো? ভয়ে অর্ণব এর হাত-পা কাঁপতে লাগলো এবং তার হাতে থাকা লাইট পড়ে গেলো। অন্ধকারের মধ্যে তার অনুভূতি আরো প্রবল হতে লাগলো অর্থাৎ তার খুব কাছে যেনো কেউ দাঁড়িয়ে আছে। শ্বাস নেওয়ার অদ্ভূত শব্দ, বাতাসও হঠাৎ বরফের মতো বয়ে যাচ্ছে।
এরপর হঠাৎ তার কাঁধে কেউ হাত রেখেছে বলে অনুভব করলো। অর্ণবের কাঁধে সেই হাতের স্পর্শ পড়তেই তার পুরো শরীর যেন অবশ হয়ে গেল। বরফের মতো ঠান্ডা, কিন্তু শক্ত। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। অন্ধকারে চারপাশে শুধু ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মনে হচ্ছিল যেনো কেউ তার ঠিক ঘাড়ের পেছনে দাঁড়িয়ে আছে। এরই মাঝে আবার হঠাৎ করে তার ফোনের স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল। সেই আলোতে ঘরটা কিছুটা আলোকিত হলো এবং অর্ণব দেখলো, চারপাশ শুধু ফাঁকা। আর সেই বেডের ওপর আর কেউ নেই, চাদরটা পড়ে আছে মেঝেতে এবং তার কাঁধে কোনো হাতও নেই। সে দ্রুত পিছিয়ে এল, কারণ তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে।....
