নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ২ )

ChatGPT Image Apr 4, 2026, 12_17_42 PM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের দ্বিতীয় পর্ব শেয়ার করে নেবো। এরপর অয়ন একটু নিজের মধ্যে অস্বস্তি বোধ করলো। কিন্তু নিজেকে সামলে নিয়ে ঘাটের এক কোণে বসে পড়লো। এরপর অয়ন ডায়েরিটা খুলে লিখতে শুরু করলো- আজ নদীটা অন্যরকম লাগছে, যেনো কিছু একটা ঘটতে চলেছে। ঠিক তখনই সে হঠাৎ অনুভব করলো, তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। কেমন যেনো একটা ঠান্ডা শিরশিরে অনুভূতি তার মেরুদণ্ড বেয়ে উঠলো। এরপর সে ধীরে ধীরে পিছনে তাকালো, কিন্তু দেখলো কেউ নেই। এরপর চারপাশ একদম ফাঁকা হয়ে গেলো। এই পরিস্থিতিতে সে একটু হেসে ফেললো নিজের উপর। মনে মনে ভাবলো, “অতিরিক্ত ভূতের গল্প পড়ার ফল।”

সব চিন্তা অন্যদিকে সরিয়ে ফেলে আবার লেখায় মন দিল। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই একই অনুভূতি। এবার যেনো আরও স্পষ্ট, কেউ ঠিক তার খুব কাছেই দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস ফেলছে, কিন্তু দেখা যাচ্ছে না। অয়ন এবার উঠে দাঁড়ালো এবং চারপাশ ভালো করে দেখলো। ঠিক তখনই নদীর ওপারে এমন কিছু দেখে তার চোখ আটকে গেল। দেখলো- সেখানে কুয়াশার ভেতর দিয়ে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। স্পষ্ট না, কিন্তু বোঝা যাচ্ছে একজন মানুষ। কিন্তু সমস্যা হলো সেখানে তো কোনো ঘাটই নেই! ওপারের জায়গাটা জঙ্গলে ভরা, লোকজন যায় না। তাহলে সেখানে কে দাঁড়িয়ে থাকতে পারে? অয়ন এর যেনো বিষয়টা বিশ্বাস হতে লাগলো না, সে একটু চোখ কুঁচকে আরও ভালো করে দেখার চেষ্টা করলো। কিন্তু ছায়াটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। না নড়ছে, না চড়ছে।....