নদীর ঘাটে অচেনা ছায়া ( পর্ব ১০ )

ChatGPT Image Apr 4, 2026, 12_17_42 PM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে 'নদীর ঘাটে অচেনা ছায়া' গল্পের দশম পর্ব শেয়ার করে নেবো। তো এরপরে সে বারবার মাথা ঝাঁকিয়ে সেই কণ্ঠটাকে দূর করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না।বিকেলের দিকে সে আর নিজেকে আটকাতে পারলো না, তার পা যেনো নিজে থেকেই নদীর ঘাটের দিকে এগোতে লাগলো। যদিও সে বুঝতে পারছিল, সে যেতে চাইছে না। তবুও যাচ্ছে, যেনো কেউ তাকে টানছে। এরপর সন্ধ্যা নেমে আসে আর ঠিক আগের দিনের মতোই আকাশের রঙ বদলাতে লাগে। এরপর ঘাটটা আবার ফাঁকা হয়ে গেছে এবং অয়ন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। এরপর তার বুকের ভেতর ধকধক করতে লাগে। কিন্তু এবার ভয়টা অন্যরকম অর্থাৎ এবার সে শুধু ভয় পাচ্ছে না, সে জানতে চাইছে- তুই ফিরেছিস? এই কথাটা আবার মনে পড়তে লাগে তার। এরপর সে নদীর দিকে তাকিয়ে বললো- কে তুমি? কেন আমাকে ডাকছো? কিন্তু কোনো উত্তর নেই, শুধু হালকা ঢেউ।

এরপর হঠাৎ করেই জলের ভেতর কিছু একটা নড়ে উঠলো। অয়ন এই ঘটনা দেখে সে চমকে উঠলো। এরপর সে একটু ঝুঁকে ভালো করে দেখলো জলের নিচে। একটা মুখ দেখতে পেলো-ফ্যাকাশে, সাদা, চোখ দুটো ফাঁকা। অয়ন সাথে সাথে ভয় পেয়ে পিছিয়ে এল। কিন্তু মুহূর্তের মধ্যেই সেটা ভ্যানিশ হয়ে গেলো। এরপর সে চিন্তা করলো এবং নিজেকে বোঝানোর চেষ্টা করলো- না, আমি ভুল দেখছি। ঠিক তখনই তার পায়ের কাছে কিছু একটা এসে ঠেকলো এবং সে নিচে তাকালো। দেখলো একটা পুরনো লোহার লকেট পড়ে আছে। কাদায় মাখা, জং ধরা। এরপর অয়ন সেটা তুলে নিল। লকেটটা খুলতেই তার মাথার ভেতর যেনো বিস্ফোরণ হলো। হঠাৎ সে দেখতে পেল একটা ছোট ছেলে নদীর ঘাটে দাঁড়িয়ে আছে এবং হাসছে।...