বন্ধ ঘরের ভেতরের শব্দ ( পর্ব ২৫ )

ChatGPT Image Jul 26, 2026, 03_23_26 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "বন্ধ ঘরের ভেতরের শব্দ" গল্পের ২৫ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর- কেউ নখ দিয়ে কাঠে খোদাই করেছে।হারিকেন তুলে সে পড়তে চেষ্টা করল। সেখানে একটায় লেখা- বিশ্বাস করো না। আরেকটায়- ওরা আমার ছেলের গলায় কথা বলছে। আরও একটায়- দরজা খুলেছিলাম, ভুল করেছি। সবচেয়ে নিচে, একেবারে কোণায় ছোট্ট হাতের লেখায়- দাদা, আমি মেঘলা। আমি এখনও ভেতরে আছি। ঈশানের চোখ ঝাপসা হয়ে গেল।ঠিক তখনই...দরজার ওপাশ থেকে খুব ধীরে একটা শব্দ এল। কেউ যেন কাঠের মেঝেতে খালি পায়ে হাঁটছে- একবার, দুবার। তারপর থেমে গেল।এরপর ভেসে এল একটা শিশুকণ্ঠ। দাদা...আমি মেঘলা। আজ এত বছর পরে কেউ প্রথম আমার লেখাটা পড়ল।

ঈশানের নিঃশ্বাস বন্ধ হয়ে এল।শিশুকণ্ঠ আবার বলল- আমি একা নই, আমার সঙ্গে আরও অনেকেই আছে। তারপর একে একে অসংখ্য গলা শোনা গেল- বৃদ্ধ, যুবক, নারী এবং শিশু। সবাই একসঙ্গে যেন নিজেদের পরিচয় দিতে লাগল। আমি রঘুনাথ...আমি কুন্তলা...আমি বিনতা...আমি হেমাঙ্গ...আমি...আমি...শত শত নাম। শত শত হারিয়ে যাওয়া মানুষ। তারপর হঠাৎ সব কণ্ঠ একসঙ্গে চুপ। একটি মাত্র গলা রয়ে গেল।গলাটা খুব পরিচিত, ঈশানের নিজের। দরজার ওপাশ থেকে সে স্পষ্ট শুনল- আমি ঈশান। আমি ভেতরে আছি। আর যে বাইরে দাঁড়িয়ে আছে, সে আমি নই। ঠিক সেই মুহূর্তে করিডরের অন্য প্রান্ত থেকে হরিদার আতঙ্কিত চিৎকার ভেসে এল- ঈশান! দরজার সামনে যে দাঁড়িয়ে আছে। সে যদি সত্যিই তুমি হও...তাহলে আমার ঘরে এখন কার সঙ্গে কথা বলছি?....