বন্ধ ঘরের ভেতরের শব্দ ( পর্ব ২৮ )

ChatGPT Image Jul 26, 2026, 03_23_26 AM.png

Image Created by OpenAI

আজকে আপনাদের সাথে "বন্ধ ঘরের ভেতরের শব্দ" গল্পের ২৮ তম পর্ব শেয়ার করে নেবো। এরপর- তিনি বেঁচে আছেন। কিন্তু তাঁর সামনে দাঁড়িয়ে আছে...ঈশান, হুবহু ঈশান। একই মুখ, একই চোখ, একই জামা। শুধু...তার ছায়া নেই। সে ধীরে ধীরে আসল ঈশানের দিকে তাকিয়ে হাসল।অনেক দেরি করলি। ঈশান চিৎকার করে উঠল- তুই কে? সে শান্ত গলায় বলল- আমি তোকে খুব ভালো করে চিনি। কারণ...আমি তোর সব ভয় দিয়ে তৈরি। সব দুঃখ দিয়ে, সব অপরাধবোধ দিয়ে। যেদিন দরজা ফাঁক হয়েছিল...সেদিন তোর ভেতর থেকে যে অংশটা বেরিয়ে এসেছিল...। আমি সেই অংশ, ঘরটা কেঁপে উঠল। বাইরে আবার ঝড় শুরু হল। হাওয়ায় সব দরজা একসঙ্গে কাঁপতে লাগল।

হরিদা কষ্ট করে বললেন- ঈশান...ওকে থামাতে হলে...দরজাটা...বন্ধ করতে হবে...। ঈশান অবাক হয়ে বলল- দরজা তো বন্ধই আছে! হরিদা মাথা নাড়লেন। কাঠের দরজা নয়...শব্দের দরজা। এই কথাটা বলেই তিনি অজ্ঞান হয়ে গেলেন। হঠাৎ পুরো বাড়ির ভেতর হাজার হাজার কণ্ঠস্বর একসঙ্গে চিৎকার করে উঠল। খুলো! খুলো! খুলো!দেওয়ালের ভেতর থেকে শব্দ, মেঝের নিচ থেকে শব্দ, ছাদের ওপর থেকে শব্দ। মনে হচ্ছে পুরো বাড়িটাই যেন কথা বলছে। দোতলার শেষ ঘরের তালা নিজে থেকেই কাঁপতে শুরু করল- ঠক! ঠক!ঠক! তারপর...ঝনঝন করে লোহার শিকল ছিঁড়ে মেঝেতে পড়ে গেল।....