অবহেলা।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

image.png

image source

সময় সব কিছু পরিবর্তন করে দেয়। হয়তো আজকে আপনি এখন কোনো একটা কিছু নিয়ে অবহেলা করছেন কিন্তু সেই জিনিষটা কোনো একটা সময় গিয়ে আপনার কাজেও লাগতে পারে। যেটা কিনা আপনি কখনো ভাবতেও পারেননি। তেমনি সমাজে আসে পাশে হাজারো মানুষ আছে যাদের আমরা উপেক্ষা করি। হয়তো ভাবি তাদের তাদের কোনো কিছু হবে না। এককথায় বলতে পারেন তাদের উপর আমাদের একটা নিম্নমুখী চিন্তা ভাবনা কাজ করে। এই জিনিসগুলো কিন্তু একদমই ঠিক না। কেননা কার নসিবে কি লিখা আছে সেটা হয়তোবা আপনি জানেন না। আবার অনেক সময় দেখা যায় সামান্য সহযোগিতার অভাবেও অনেকে অনেক জায়গায় আটকে যায়।


যদি তারা কারোর থেকে খানিক সাহায্য পেতো তাহলে হয়তোবা তাদের জীবনে অনেক বেশি এগিয়ে যেতে পারতো। কিন্তু দেখা যায় যে তারা সেই সামান্য সহযোগিতা অব্দি পায়না। আর সমাজের গরিব লোকেরাই বেশি এই বিনা সহযোগিতায় ভোগে। কিন্তু দেখুন , তাদেরই কিন্তু সব থেকে বেশি সাহায্যের প্রয়োজন। আমি মনে করি গরিবের ছেলেমেয়েদের তীব্র ইচ্ছা থাকে বড় হওয়ার। কেননা প্রতিটা সন্তানই চায় নিজের বাবা মায়ের সকল দুঃখ কষ্ট কমিয়ে তাদেরকে একটা সুখের জীবন দিতে। তাই গরীবের ছেলে মেয়েরা নিজের ভবিষ্যৎ এর কথা ভাবে। কিন্তু বেশি ভাগ সময়ই তারা সহযোগিতার অভাবে সেই স্বপ্ন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।


একটা কথা আছে "যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই , পাইলেও পাইতে পারো অমূল্য রতন"। এটা কিন্তু একদম বাস্তব কথা। অনেক সময়ই দেখা যায় গরিব ঘরের ছেলে অনেক বড় বড় কোম্পানিতে চাকরি করছে। এইগুলো আসলে দেখতেও শান্তি লাগে। কেননা তারা তাদের কষ্টের আসল মর্যাদাটা পায় । তাদের শুধু প্রয়োজন হয় স্বল্প সাহায্যের যাতে করে তারা তাদের পরিবারের হাল ধরতে পারে। তার বাবা মায়ের সব স্বপ্ন পূরণ করতে পারে। তাই আমাদের উচিত তাদের সাথে সাজায্যের মনোভাব তৈরী করা। কেননা দিন শেষে তারা যদি প্রতিষ্ঠিত হতে পারে আপনিও গর্ভ করবেন যে আপনি তাকে অল্প হলেও সাহায্য করতে পেরেছেন।


এমন অনেক জীবনী শুনেছি যারা একদম স্বল্প থেকে অসীম জয় করেছে।সেইসব জীবনী গুলো শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায়। কতই না ত্যাগ এর বিনিময়ে তারা তাদের জীবনের সাফল্যকে নিজের করে নিয়েছে। তেমনি হাজারো আছে যারা শুধু আমাদের একটা সাহায্যের জন্য আটক পরে আছে। তাই আমরা সব সময় তাদেরকে নিজেদের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবো।তুচ্ছ কখনোই করবো না তাদের। যাই হোক , আজকে এই পর্যন্ত। আশা করছি আপনাদের কাছে পোস্টটি ভালো লেগেছে। ধৈর্য সহকারে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।


1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Sort:  
 2 years ago 

আপু খুব সুন্দর একটি টপিক আলোচনা করেছেন। সত্যিই কখনও কাউকে অবহেলা করা উচিত নয়। কারণ আজ যাকে অবহেলা করছো হয়তো একদিন সেই ব্যক্তিই তোমার কাজে লাগবে আর তখন নিজেকে অপরাধী মনে হতে পারে। কোনো কাজকে যেমন ছোট করে দেখা উচিত নয় তেমনি কোনো মানুষকেও ছোট ভাবা ঠিক নয়। ঠিক বলেছেন আপু প্রতিটা সন্তান চায় তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে। তবে গরীব ঘরের সন্তানদের সেই আকাঙ্ক্ষা বেশি থাকে। কারণ তারা ছোট থেকে তাদের বাবা মায়ের কষ্ট দেখে আসছে। কিন্তু অনেক সময় ইচ্ছে থাকলেও সামর্থ না থাকার কারণে তারা পিছিয়ে পড়ে। আমাদের উচিত তাদের অবহেলা না করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যাই হোক আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর ব্লগ শেয়ার করার জন্য।

 2 years ago 

অবহেলা বড্ড খারাপ জিনিস।কখনো কাউকে কিংবা কোন কাজ কে অবহেলা করা উচিত নয়।অনেক মানুষ ই আছেন একটু সাহায্য পেলে অনেক দূর এগিয়ে যেতে পারেন।তাই আমাদের উচিত কাউকে ছোট বলে অবহেলা না করে তাদের কে সহযোগিতা করা।এতে করে যেমন আত্মতৃপ্তি পাওয়া যাবে। ঠিক তেমনি ওই মানুষটির উন্নতির পথ পরিষ্কার হবে।

 2 years ago 

কথায় আছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। আসলে গরীবের ঘরে জন্ম নেওয়াটা পাপ নয়। যদি কোনো গরীব মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য ভালো কিছু করার চেষ্টা করে, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। তাই গরীবদেরকে কখনোই অবহেলা করা উচিত নয়। তাদেরকে যথাসম্ভব সাপোর্ট দেওয়া উচিত সবারই। এতে করে আমাদের দেশের উন্নতি হবে এবং আল্লাহ তায়ালা আমাদের উপর সন্তুষ্ট হবেন। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলে প্রত্যেকটা মানুষই চায় জীবনের সফল হতে, সেটা বড় লোকই হোক কিংবা গরিব। তবে গরিবরা হয়তো অর্থ সম্পদের অভাবে সেই ইচ্ছা পূরণ করতে পারে না। কিন্তু আমরা যদি কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে হয়তো তারাও তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারে। আপনার এই কথাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগলো আপু। তবে আপনার এই কথাটাও ঠিক যে, জীবনে কোন কিছু ত্যাগ না করলে প্রাপ্তিও সঠিক হয় না।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.29
JST 0.043
BTC 67916.25
ETH 1974.04
USDT 1.00
SBD 0.37