সর্বোপরি আল্লাহ তায়ালার উপর বিশ্বাস রাখুন

in সাহিত্য ক্যানভাস2 days ago
সর্বোপরি আল্লাহ তায়ালার উপর বিশ্বাস রাখুন

1000107578.png


আসসালামু আলাইকুম

আমাদের প্রত্যেকের জীবনেই নানান ধরনের দুশ্চিন্তা রয়েছে। জীবনে আমরা কে কি করব আমাদের সকল দায়িত্ব-কর্তব্য এছাড়াও আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের কাজগুলো ঠিক হচ্ছে কিনা এসব চিন্তার মধ্যেই আমরা সব সময় একটি টেনশনের মধ্যে থাকি। এছাড়াও সমাজের এক অলিখিত নিয়ম মেনে আমাদের চলতে হয়। পরিবারের মুখে হাসি ফোটানোর দায়িত্ব আমাদের, সবমিলিয়ে অনেকটা চাপের মধ্যেই থাকি আমরা দিনশেষে নিজের যে একটি ব্যক্তিত্ব জীবন রয়েছে। সেই বিষয়গুলো আমরা ভুলে যাই এবং অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়ি।

জীবন মানেই একটি পরীক্ষার মঞ্চ এবং এই পরীক্ষার ফলাফল আমরা রোজ কেয়ামতের ময়দানে পেয়ে যাব। আমরা যে যেমন কর্ম করবো ঠিক তার ফলস্বরূপ আমাদেরকে ফলাফল প্রদান করা হবে এবং তার রিওয়ার্ড কিংবা পুরস্কার হিসেবে জান্নাত কিংবা জাহান্নাম আমাদের দেওয়া হবে। কিন্তু এই বিষয়টা আমরা বরাবরই ভুলে যাই, আমরা ভুলে যাই আমাদের একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, আমরা ভুলে যাই এই পৃথিবীটা খুবই ক্ষণস্থায়ী এবং এই পৃথিবীর মানুষ মানুষের আচরণ কিংবা মানুষের ব্যবহার সব মিলিয়ে এই বিষয়গুলোই একটি পরীক্ষার মঞ্চ এবং এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। সেভাবে করেই আমাদের মনোবল দৃঢ় করতে হবে এবং সব সময় মনে রাখতে হবে, আমার জন্য আমার আল্লাহতালা যথেষ্ট।

1000107589.png

দুই বছর ধরে আমার জীবনের সবথেকে খারাপ সময় চলছে। এটা পারিপার্শ্বিক একটি বিষয় এবং এটা ক্ষণস্থায়ী বিষয় কারণ আমাদের জীবন সবসময় একইরকম থাকে না। জীবনে উত্থান পতন রয়েছে। যখন সময়টা ভালো যাবে তখনও মহান আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, যখন একটু খারাপ যাবে তখন ও আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে আমাদের সবথেকে বড় সমস্যা হল আমরা তুলনা করি। একে অপরের পরিস্থিতি দেখে আমরা মনেপ্রাণী হিংসা করি এবং অনেক ধরনের খারাপ কথা ও আমাদের মাথার মধ্যে চলে আসে। এই বিষয়গুলো আমরা বুঝতে পারি না কিংবা যখন বুঝতে পারি তখন হয়তো অনেক দেরি হয়ে যায়। তাই আমি বিশ্বাস করি জীবনে যেমনই পরিস্থিতি হোক না কেন সব সময় আল্লাহতালার প্রতি বিশ্বাস রাখতে হবে।

পৃথিবীর এত মায়া মহব্বত কিংবা কষ্ট সুখ এই সবকিছুই ক্ষণস্থায়ী। এটা কখনোই চিরস্থায়ী হতে পারে না। তবে এর বিষয়ে যে সব আপনি চিন্তা করেন যেভাবে কর্ম করেন এর ফলাফল কিন্তু আপনাকে চিরস্থায়ী জান্নাত কিংবা জাহান্নাম দিতে পারে। তাই আপনি যাই বলছেন না কেন, যাই করছেন না কেন, একটু পরকালের কথা চিন্তা করে করবেন। গত দুই বছর ধরে আমার জীবনে অনেকটা খারাপ সময় পার করছি কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতেও এখনো অনেক অনেক মানুষের থেকে আল্লাহ তা'আলা আমাদেরকে ভালো রেখেছে। দুবেলার পেট ভরে খাওয়া-দাওয়া করতে পারছি, পরিবারের সাথে একসাথে বসবাস করতে পারছি এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। সেটা আলাদা বিষয় যে আমার পরিবারের প্রায় সকলেই অসুস্থ এবং অর্থনৈতিক অনেক চাপের মধ্যে রয়েছি। তারপরও মনেপ্রাণে আল্লাহর উপর বিশ্বাস রয়েছে।

এই কষ্টের সময়টা বেশি দিন আল্লাহতালা আমার প্রতি রাখবেন না। কারণ আল্লাহ তাআলা কষ্ট দিয়ে, সুখ দিয়ে সবকিছু দিয়েই আমাদের পরীক্ষা করেন। যাই হোক আমাদের সকলকেই আল্লাহ তায়ালা বুঝার শক্তি দান করুক, বুঝার সঠিক জ্ঞান দান করুক, এটাই আল্লাহতালার কাছে প্রার্থনা করি এবং বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ধন্যবাদ।




photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: সর্বোপরি আল্লাহ তায়ালার উপর বিশ্বাস রাখুন

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...