সময় সব কথা বলে দেয়
জীবনে আমরা অনেক সময় তাড়াহুড়ো করি। তাড়াতাড়ি ফল চাই, তাড়াতাড়ি স্বীকৃতি চাই, তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাক.এই চাওয়াগুলো আমাদের ভেতরে প্রতিনিয়ত কাজ করে। কিন্তু সময়ের একটা নিজস্ব ভাষা আছে, একটা নিজস্ব নিয়ম আছে। সে কখনো তাড়াহুড়ো পছন্দ করে না।
অনেক সময় আমরা কষ্ট পাই শুধু এই কারণে যে, আমরা এখনই ফল দেখতে চাই। কিন্তু বাস্তবতা হলো,সবকিছু সময় নিয়ে পরিপক্ব হয়। যেমন গাছের ফল রাতারাতি পাকে না, তেমনি মানুষের পরিশ্রম, ধৈর্য আর সততাও সময়ের পরীক্ষায় পাশ করেই নিজের জায়গা তৈরি করে।সময় এমন একটা জিনিস, যা কাউকে ছাড় দেয় না, আবার কাউকে অবহেলাও করে না। আজ যে মানুষটা আপনাকে বুঝতে পারছে না, সময়ই একদিন তাকে বুঝিয়ে দেবে। আজ যে পরিশ্রমটা কেউ দেখছে না, সময়ই সেটার মূল্য ঠিক করে দেবে।
অনেক কিছু আমরা কথায় প্রমাণ করতে চাই। কিন্তু সময় প্রমাণ করে কাজ দিয়ে। সে চুপচাপ থাকে, কিন্তু সবচেয়ে জোরালো উত্তর দেয়। তাই অযথা নিজেকে প্রমাণ করার চেয়ে, নিজের কাজে মন দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনে ধৈর্য ধরা সহজ না। কিন্তু যে মানুষটা সময়ের উপর ভরসা রাখতে পারে, সে একদিন ঠিকই দেখে সবকিছু তার জায়গায় এসে দাঁড়িয়েছে। হয়তো দেরিতে, কিন্তু ঠিকভাবেই।
তাই আজ না হলে কাল,এই বিশ্বাসটা ধরে রাখুন। সময় সব দেখে, সব বোঝে, আর ঠিক সময়েই সব কথা বলে দেয়।ধন্যবাদ সবাইকে
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: সময় সব কথা বলে দেয়
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




Congratulations!
Your post has been selected and upvoted by the SteemPro Team 🚀
Explore more on SteemPro:
🌐 https://www.steempro.com
🎮 Play SteemHeights: https://www.steempro.com/games/steem-heights
💬 Join our Discord: https://discord.gg/Bsf98vMg6U
💪 Supporting the growth of the Steem ecosystem together.
🟩 Vote for witness faisalamin:
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin
This is an automated message.