সময় আমাদের কী শেখায়
ছোটবেলায় সময়কে খুব হালকা মনে হতো।একটা দিন যেন শেষই হতে চাইত না। স্কুল ছুটি, বিকেলের খেলাধুলা, রাতে গল্প সবকিছু ধীরে চলত। তখন বুঝিনি, সময় আসলে সবচেয়ে নীরব শিক্ষক।বড় হতে হতে সময়ের গতি বাড়তে থাকে। একদিন চোখ খুলে দেখি কত কিছু বদলে গেছে। কিছু মানুষ হারিয়ে গেছে, কিছু স্বপ্ন চুপচাপ কোথাও থেমে গেছে। আবার কিছু দায়িত্ব এমনভাবে কাঁধে এসে বসেছে, নামিয়ে রাখার সুযোগ নেই।
সময় কাউকে থামিয়ে বলে না, প্রস্তুত তো?সে চলতেই থাকে।অনেক সময় আমরা অভিযোগ করি সময় আমাদের প্রতি অন্যায় করেছে। কিন্তু গভীরে গেলে বুঝি, সময় না থাকলে আমরা পরিপক্ক হতাম না। ভুল করতাম না, শিখতাম না, নিজেকে চিনতাম না। সময় আমাদের ধৈর্য শেখায়। যা এখন পাওয়া যাচ্ছে না, সেটার জন্য অপেক্ষা করতে শেখায়। আবার যা হারিয়ে গেছে, সেটাকে মেনে নিতেও শেখায়।
একসময় বুঝি সবাই সবকিছু একসাথে পায় না।
কারো সফলতা আগে আসে, কারো পরে। কারো গল্প ঝলমলে, কারো গল্প নীরব। কিন্তু সময় সবার গল্পই লিখে।সবচেয়ে সুন্দর ব্যাপার হলো সময় কাউকে বাদ দেয় না।যে আজ পিছিয়ে আছে, সেও তার সময় পায়। শুধু বিশ্বাস আর চেষ্টা ধরে রাখতে হয়।
আজ যদি জীবন একটু এলোমেলো লাগে, নিজেকে দোষ দিও না। হয়তো সময় এখনো তোমার অধ্যায়টা পুরো লেখেনি।সময়কে সময় দাও।সে ঠিকই তোমাকে বুঝিয়ে দেবে, কেন এত কিছু ঘটেছিল।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: সময় আমাদের কী শেখায়
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




আপনার লেখাটি পড়ে মনে হলো নিজের জীবনেরই আয়না দেখছি। বিশেষ করে, 'সময়কে সময় দাও,এই কথাটি বর্তমানের অস্থির সময়ে আমাদের সবার জন্য খুব বড় একটি শিক্ষা,,ছোটবেলার সেই দীর্ঘ দিনগুলো আর বড়বেলার এই দ্রুতবেগে ছুটে চলা সময়ের পার্থক্য আপনি খুব দরদ দিয়ে ফুটিয়ে তুলেছেন। এমন অনুপ্রেরণামূলক এবং গভীর চিন্তার পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ❤️
আমি 'আফরিন' 'সাহিত্য ক্যানভাস' কমিউনিটির একজন নতুন মেম্বার আপনার করা পোস্ট টি অনেক ভালো লাগলো প্রতিনিয়ত আমি অপেক্ষা করবো আপনাদের মিনিংফুল একটা ব্লগ এর জন্য ধন্যবাদ 🌸❤️
আপনাকে অনেক ধন্যবাদ। যদিও এই কমিউনিটি অফিসিয়ালি চালু হয় নি। যদি চালু হয় তখন থেকে নিয়মিত পোস্ট করতে পারবেন।
Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin