জীবনটা এত সহজ না

in সাহিত্য ক্যানভাসyesterday
জীবন

1000081431.jpg


আমরা অনেক সময় ভাবি, জীবনটা হয়তো খুব সহজ। সবকিছু ঠিকঠাক চলবে, মানুষ বুঝবে, আর নিজের মতো করে বাঁচা যাবে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। যতই সহজ ভেবে নিই, জীবন ততই তার কঠিন রূপটা সামনে নিয়ে আসে।এই পৃথিবীতে সবার মনের মতো হওয়া, এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আপনি যতই চেষ্টা করেন না কেন, কারো না কারো কাছে আপনি অপূর্ণই থেকে যাবেন। কারণ, প্রত্যেক মানুষের চিন্তা আলাদা, প্রত্যাশা আলাদা, আর দৃষ্টিভঙ্গিও আলাদা। তাই সবার খুশি রাখা সম্ভব না,এটাই বাস্তব সত্য।

আমরা প্রত্যেকেই নিজের নিজের জীবন, চিন্তা আর সমস্যার মধ্যে ডুবে থাকি। কেউ বাইরে থেকে হাসিখুশি দেখালেও, ভেতরে সে হয়তো অনেক কিছু বহন করে চলছে। দায়িত্বের বোঝা,এটা এমন একটা জিনিস, যা সবাই নিতে পারে না। আবার যারা নেয়, তাদের কষ্টটাও সবাই বুঝতে পারে না। অনেক সময় এমন হয়,আপনি নিজের সর্বোচ্চটা দিচ্ছেন, কিন্তু তবুও কেউ সেটা দেখছে না, বা বুঝছে না। তখন একটু কষ্ট লাগে, একটু অভিমান জমে। কিন্তু সত্যিটা হলো, সবাই সবকিছু বুঝবে না, আর সেটা আশা করাও ঠিক না।
1000081479.jpg

1000081474.jpg

1000081472.jpg

জীবন আসলে নিজের মতো করে লড়াই করে যাওয়ার নাম। এখানে স্বীকৃতি সবসময় পাওয়া যাবে না, কিন্তু নিজের প্রতি সৎ থাকা এটাই সবচেয়ে বড় ব্যাপার। আপনি কেমন মানুষ, সেটা আপনি জানেন। অন্যরা বুঝুক বা না বুঝুক, নিজের জায়গা থেকে ঠিক থাকাটাই আসল শক্তি। তাই চেষ্টা করুন নিজেকে নিয়ে শান্ত থাকতে, নিজের দায়িত্বগুলো নিজের মতো করে পালন করতে। সবার মন জয় করার চেয়ে নিজের মনটা ঠিক রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

শেষে একটা কথাই বলবো, জীবন কঠিন, কিন্তু এই কঠিনের মাঝেই লুকিয়ে থাকে আমাদের আসল শক্তি। ধন্যবাদ সবাইকে



photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: জীবনটা এত সহজ না

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.070
BTC 72744.61
ETH 2232.66
USDT 1.00
SBD 0.49