সময়ের সাথে মানুষ কেন এত বদলে যায়?
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের লেখাটা শুরু করছি। প্রিয় বাংলা ব্লগ পরিবার, মাঝে মাঝে আমি বসে বসে একটা জিনিস ভাবি, আমরা কি সত্যিই আগের সেই মানুষটা আছি? নাকি সময়ের সাথে সাথে অজান্তেই বদলে গেছি? জীবন বড় অদ্ভুত এক যাত্রা। এখানে প্রতিদিন আমরা কিছু না কিছু শিখি, কিছু হারাই, আবার নতুন কিছু পাই।
ছোটবেলার দিনগুলো মনে করলে এখনো বুকের ভেতর এক ধরনের নরম অনুভূতি জেগে ওঠে। তখন আমাদের চিন্তা ছিল খুব ছোট ছোট জিনিস নিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা, স্কুলের টিফিন, কিংবা বিকেলের আড্ডা। তখন মনে হতো জীবন খুব সহজ। কিন্তু সময় যত এগিয়েছে, তত বুঝেছি জীবন আসলে এত সহজ না। দায়িত্ব, বাস্তবতা, ভবিষ্যতের চিন্তা সবকিছু মিলিয়ে মানুষ ধীরে ধীরে বদলে যায়।
আমার মনে হয় সময় হচ্ছে এমন এক শিক্ষক, যে আমাদের কোনো নোটিশ না দিয়েই শিক্ষা দিয়ে যায়। কখনো সুখ দিয়ে, কখনো কষ্ট দিয়ে। অনেক সময় আমরা বুঝতেই পারি না, কিন্তু একটা সময় পরে পিছনে তাকালে দেখি, আমরা আগের মতো নেই। আমাদের ভাবনা বদলে গেছে, স্বপ্ন বদলে গেছে, এমনকি অনেক মানুষের সাথে সম্পর্কও বদলে গেছে।
গ্রামের ভাষায় একটা কথা আছে, সময় গেলে সাধন হবে না।কথাটা শুনতে সহজ মনে হলেও এর ভেতরে অনেক গভীর সত্য লুকিয়ে আছে। সময় একবার চলে গেলে সেটা আর কখনো ফিরে আসে না। তাই জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দেওয়া খুব দরকার। কারণ আজকের দিনটাই একদিন স্মৃতি হয়ে যাবে।
আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, মানুষ বদলানো খারাপ কিছু না। বরং সময়ের সাথে বদলানোই স্বাভাবিক। যদি সেই পরিবর্তন আমাদের আরও ভালো মানুষ হতে সাহায্য করে, তাহলে সেটাই আসল সফলতা। জীবন আমাদের প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা দেয়, আর সেই অভিজ্ঞতাই আমাদের মানুষ হিসেবে পরিপক্ক করে তোলে।
শেষে একটা কথাই বলতে চাই সময়কে কখনো অবহেলা করা উচিত না। কারণ সময়ই একদিন আমাদের গল্প লিখে দেয়। আমরা কেমন মানুষ হবো, কেমন স্মৃতি রেখে যাবোসবকিছুই নির্ভর করে আমরা আজকে কীভাবে জীবন কাটাচ্ছি তার উপর।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: সময়ের সাথে মানুষ কেন এত বদলে যায়?
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...



