ছোট ছোট অভ্যাস, বড় পরিবর্তনের শুরু
আমরা অনেক সময় বড় কিছু করার স্বপ্ন দেখি। ভাবি, একদিন সবকিছু বদলে যাবে, জীবন একদম নতুন হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, বড় পরিবর্তন কখনো একদিনে আসে না। বড় পরিবর্তনের শুরু হয় খুব ছোট কিছু অভ্যাস থেকে।প্রতিদিন একটু করে আগে ঘুম থেকে ওঠা, একটু সময় নিজের জন্য রাখা, নতুন কিছু শেখা। এই ছোট ছোট কাজগুলোই ধীরে ধীরে আমাদের জীবনকে বদলে দেয়। আমরা হয়তো তা প্রথমে বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে সাথে এই অভ্যাসগুলোই আমাদের বড় করে তোলে।
আমার নিজের জীবনেও এমন অনেক সময় গেছে, যখন মনে হয়েছে কিছুই পরিবর্তন হচ্ছে না। কিন্তু যখন আমি প্রতিদিন ছোট ছোট কিছু ভালো কাজ করা শুরু করলাম, তখন ধীরে ধীরে একটা পার্থক্য দেখতে পেলাম।আত্মবিশ্বাস বাড়লো, মন ভালো থাকতে শুরু করলো, কাজের প্রতি আগ্রহ বেড়ে গেল। আমরা অনেকেই ভাবি,আগে সব ঠিক হোক, তারপর শুরু করবো। কিন্তু আসলে শুরু করার মাধ্যমেই সব ঠিক হতে থাকে। আপনি আজ যদি মাত্র ১% improve করেন, তাহলে এক মাস পরে আপনি আগের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন।
একটা কথা সবসময় মনে রাখতে হবে,
Consistency is more powerful than motivation. মোটিভেশন আসে যায়, কিন্তু অভ্যাস থেকে যায়। তাই নিজের জীবনে এমন কিছু অভ্যাস গড়ে তুলতে হবে, যেগুলো আপনাকে প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে নিয়ে যাবে।কদিন আপনি নিজেই বুঝতে পারবেনএই ছোট ছোট পরিবর্তনগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে।শেষে একটা কথা, বড় কিছু করার জন্য বড় শুরু দরকার হয় না। দরকার হয় একটা ছোট শুরু, আর সেটা চালিয়ে যাওয়ার সাহস। চলুন, আজ থেকেই বদলে যাওয়া শুরু করি। ধন্যবাদ আপনাদের।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: ছোট ছোট অভ্যাস, বড় পরিবর্তনের শুরু
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...



