সব ঠিক না থাকলেও চলতে থাকা
জীবনে এমন একটা সময় আসে, যখন কোনকিছু ঠিকঠাক থাকে না। মন ঠিক নেই, পরিস্থিতি ঠিক নেই, ভবিষ্যৎটা ঝাপসা লাগে। তবুও জীবন থেমে থাকে না। আমাকেও থামতে দেয় না।অনেক দিন এমন যায়, যখন হাসিটা অভ্যাস হয়ে যায়। বাইরে থেকে সব স্বাভাবিক, কিন্তু ভেতরে কোথাও একটা চাপা ক্লান্তি জমে থাকে। কাউকে বলা যায় না, আবার না বললেও বোঝা ভারী লাগে।
এই সময়গুলোতেই মানুষ সবচেয়ে বেশি শক্ত হয়, যদিও বাইরে থেকে তা বোঝা যায় না। সব সময় লড়াই মানে চিৎকার করে দাঁড়ানো না। কখনো লড়াই মানে চুপচাপ দায়িত্ব পালন করা। কখনো লড়াই মানে সকালে উঠে আবার চেষ্টা করা, যদিও মন চায় না।আমি শিখেছি সব প্রশ্নের উত্তর এখনই দরকার নেই।সব সমস্যার সমাধান আজই আসবে, এমনও না।কিছু বিষয় শুধু সময়ের হাতে ছেড়ে দিতে হয়।
আমরা প্রায়ই নিজেকে অন্যদের সাথে তুলনা করি। কারো সাফল্য দেখে নিজের ব্যর্থতা বড় মনে হয়। কিন্তু আমরা ভুলে যাই,সবাই নিজের মতো করে যুদ্ধ করছে। শুধু যুদ্ধের শব্দ সবার একরকম না।
সব ঠিক না থাকলেও চলতে থাকাটা সহজ না।কিন্তু এটুকুই যথেষ্ট চলতে থাকা। একদিন হয়তো পেছনে তাকিয়ে দেখবো, এই কঠিন সময়গুলোই আমাদের সবচেয়ে বেশি গড়ে দিয়েছে। তখন বুঝবো, থেমে না যাওয়াটাই ছিল সবচেয়ে বড় সাহস। আজ যদি সব ঠিক না থাকে, নিজের উপর রাগ করো না। শুধু আজটুকু পার করে দাও। এটুকুই অনেক। ধন্যবাদ সবাইকে।
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: সব ঠিক না থাকলেও চলতে থাকা
কমিউনিটি : সাহিত্য ক্যানভাস
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...




Congratulations!
Your post has been manually upvoted by the SteemPro team! 🚀
This is an automated message.
If you wish to stop receiving these replies, simply reply to this comment with turn-off
Visit here.
https://www.steempro.com
SteemPro Official Discord Server
https://discord.gg/Bsf98vMg6U
💪 Let's strengthen the Steem ecosystem together!
🟩 Vote for witness faisalamin
https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin