এক অসমাপ্ত গল্প
Image Created by OpenAI
গ্রামের প্রেম শহরের প্রেমের মতো নয়। এখানে ভালোবাসা দামি উপহার, বিলাসী রেস্টুরেন্ট বা সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে প্রকাশ পায় না। এখানে প্রেম জন্ম নেয় প্রকৃতির মধ্যে অর্থাৎ ধানক্ষেতের বাতাসে, কাঁদামাটির পথে পাশাপাশি হাঁটায়, কিংবা নদীর ধারে নিঃশব্দ বসে থাকার মুহূর্তে। আর সেই প্রেম যখন ভেঙে যায়, তখন তার ব্যথাও হয় নিঃশব্দ, কিন্তু সেটা গভীর এবং দীর্ঘস্থায়ী। গ্রামীণ জীবনে মানুষের চাহিদা কম, কিন্তু অনুভূতি থাকে প্রবল। ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া দুই মানুষ কখন যে একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, তা তারা নিজেরাও বুঝতে পারে না।
যেমন- স্কুল থেকে ফেরার পথে একসাথে হাঁটা, মেলার দিনে দূর থেকে তাকিয়ে থাকা, কিংবা পুকুরঘাটে জল তুলতে এসে হঠাৎ চোখাচোখি, এই ছোট ছোট মুহূর্তগুলোতেই জন্ম নেয় এক নিঃশব্দ প্রেম। কিন্তু এই প্রেমের কোনো প্রকাশ্য ভাষা নেই। লজ্জা, সামাজিক নিয়ম, পরিবার, এই সবকিছু মিলিয়ে ভালোবাসা রয়ে যায় মনের ভেতরে বন্দী। অনেক সময় একটি চিঠি, একটি ফুল, অথবা কেবল একটি দীর্ঘ দৃষ্টি- এই সামান্য জিনিসই হয়ে ওঠে ভালোবাসার একমাত্র মূল স্বীকৃতি। গ্রামে সমাজ ব্যবস্থা এখনও অনেক শক্তিশালী। সেখানে পরিবারের সম্মান, জাতপাত, আর্থিক অবস্থা ইত্যাদি এসব বিষয় প্রেমের ওপর কঠিন প্রাচীর তৈরি করে। দুইজন মানুষ একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসলেও, পরিবারের সিদ্ধান্তের কাছে তাদের অনুভূতি প্রায়ই অসহায় হয়ে পড়ে। সব প্রেমের মিলনে হবে, এমন কোনো নিয়ম নেই। কিছু প্রেম আছে, যেগুলো অসমাপ্ত বলেই সুন্দর।
