প্রথম বারের মতো বানিয়ে ফেললাম আমের মজার টক ঝাল মিষ্টি আচার

in আমার বাংলা ব্লগ14 hours ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

আজ আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি প্রথম বারের মতো আমার নিজ হাতে বানানো কাঁচা আমের টক, ঝাল, মিষ্টি আচারের রেসিপি নিয়ে।আমার লাইফে কোনদিনও আমের আচার বানানো হয়নি। এই প্রথম আমের আচার বানিয়ে ফেললাম। অবশ্য "আমার বাংলা ব্লগে" একবার আচারের কনটেস্ট হয়েছিল তখন আপেলের আচার তৈরি করেছিলাম।আর সেই আচারের রেসিপি ছিল আমার জীবনের ফার্স্ট টাইম তৈরি করা আচার। যেহেতু হাজব্যান্ড শপ থেকে আবার অনেকগুলো কাঁচা আম কিনে এনেছিল, তাই সেগুলো দিয়ে আমের আচার তৈরি করে নিলাম। অবশ্য এ কারণে আমাকে বারবার ইউটিউবের সাহায্য নিতে হয়েছিল।এছাড়া বাংলাদেশে আমার আম্মাকে কল করে ডিটেইলস জেনে নিয়েছিলাম।অনেক কষ্ট করেছি এই আচার তৈরি করতে গিয়ে। শিল পাটায় সরিষা গুলো বেটে নিয়েছিলাম, যথেষ্ট টাইম লেগেছিল। যাইহোক বানানোর পর খেতে কিন্তু দারুন স্বাদের ছিল।কষ্টটা পুরোই সার্থক হয়েছিল।আশা করছি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
আম১ কেজি
সরিষা (হলুদ ও কালো)৪ টেবিল চামচ
রসুন কুচিহাফ কাপ
পাঁচ ফোড়ন, জিরা, মৌরি, ধনিয়া১ টেবিল চামচ করে
চিলি ফ্লেক্সদেড় টেবিল চামচ
শুকনো মরিচ৩/৪ টি
হলুদ গুড়াদেড় চা চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
লবনস্বাদমতো
চিনিহাফ কাপ
সরিষার তেল১ কাপ
ভিনেগারহাফ কাপ

কার্যপদ্ধতিঃ

IMG_2794.jpegIMG_2795.jpeg

প্রথমেই আমগুলো ধুয়ে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি।

IMG_2796.jpeg

এরপর আবারও ভালোভাবে ধুয়ে টিস্যু দিয়ে মুছে কয়েক ঘন্টার জন্য রেখে দিয়েছি পানি একেবারে শুকিয়ে যাওয়ার জন্য।

IMG_2805.jpegIMG_2806.jpeg

এরপর সরিষা গুলো ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি।

IMG_2807.jpeg

এরপর রসুনগুলো এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি।

IMG_2809.jpegIMG_2811.jpeg

এরপর পাঁচ ফোড়ন সহ ধনিয়া, জিরা ও মৌরিগুলো অল্প আঁচে সামান্য টেলে নিয়েছি। এরপর আধা ভাঙ্গা করে ভেঙে নিয়েছি।

IMG_2813.jpeg

এরপর সরিষা গুলোর সাথে সামান্য ভিনেগার অ্যাড করে শিল পাটায় বেটে নিয়েছি।

IMG_2816.jpegIMG_2817.jpeg

একপর একটি হাঁড়িতে তেল গরম করে তাতে সামান্য কিছু কালোজিরা দিয়ে বেটে রাখা সরিষা গুলো দিয়ে দিয়েছি।

IMG_2818.jpeg

এরপর কয়েক মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি।

IMG_2819.jpegIMG_2820.jpeg

এরপর হলুদ, লবণ, চিনি ও মরিচের গুড়াগুলো দিয়ে দিয়েছি।

IMG_2821.jpeg

এরপর ভিনেগার, চিলিফ্লেক্স ও কয়েকটি শুকনা মরিচ দিয়ে কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি।

IMG_2822.jpegIMG_2823.jpeg

এরপর আমগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে গুড়া করা মসলাগুলো দিয়ে দিয়েছি।এরপর মসলার সাথে আমগুলো ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে ৭-৮ মিনিটের জন্য রেখে দিয়েছি। মাঝেমধ্যে একটু নেড়েচেড়ে দিয়েছি।

IMG_2826.jpeg

ব্যাস হয়ে গেল আমার কাঁচা আমের মজাদার টক, ঝাল, মিষ্টি আচার।

IMG_2832.jpeg

পরিবেশন এর জন্য রেডি।

IMG_2836.jpeg

এরপর আচারগুলো ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের জারে ভরে রেখেছি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 8 hours ago 

আম সবেমাত্র বের হয়েছে।আমের আঁটি একটু শক্ত হলে আচার দিব।কিন্তু আপনার আমের আচার তৈরি করতে দেখে আমার ও ইচ্ছে করছে আচার করি।টক,ঝাল,মিষ্টি আমের আচার খেতে খুবই সুস্বাদু।আচারের রেসিপিটি শেয়ার করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।