পুরনো দিনের ডায়েরি ( পর্ব ৬ )

ChatGPT Image Jan 24, 2026, 01_09_01 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের ষষ্ঠ পর্ব শেয়ার করে নেবো। তো রাহুল স্বপ্ন দেখছিল, তার বাবা যেনো তার সামনে দাঁড়িয়ে আছে। তো রাহুল এই স্বপ্ন দেখতে দেখতে ভোরের দিকে ঘুমিয়ে পড়ে অর্থাৎ চোখ লেগে আসার মতো আর কি। কিন্তু ঘুম খুব গভীর ছিল না। যেনো ডায়েরির পাতার প্রতিটা শব্দ তার স্বপ্নের ভেতরে ঢুকে পড়েছিলো। সবকিছু এমনভাবে এলোমেলো হয়ে গেছে যে, রাহুলের মনে একটা গভীর শুন্যতা তৈরী করেছিলো। রাহুল এর মনে এখন শুধু একটাই বিষয় অর্থাৎ ডায়েরি। সকালে আবারো ঘুম থেকে উঠে ডায়েরিটা হাতে নিলো এবং মনে মনে ভাবলো-আবারো প্রথম থেকে ধীরে ধীরে সব পড়বো। ডায়েরির পাতায় অনেক ছোটো ছোটো তারিখ আছে, কিন্তু মাঝখানে অনেক ফাঁকা ছিল।

কোথাও মাস আবার কোথাও কোথাও বছর। এটাই সবথেকে তার কাছে কৌতুহল আর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আসলে সে কোনোভাবে কোনোকিছু মেনে নিতে পারছে না তার বাবার এইসব লেখা। ডায়েরিতে তারিখ দেখতে দেখতে এক জায়গায় এসে চোখ আটকে গেলো অর্থাৎ সেখানে ১৯৮৮ সালের ডেট দেওয়া। সেখানে লেখা ছিল চাকরির বিষয়ে অর্থাৎ তার বাবা এই সময়ে নতুন চাকরিতে জয়েন করেছিলো। তবে সবাই নাকি বলত ভাগ্য ভালো। এদিকে তার বাবার নিজের কাছেই নাকি মনে হতো সে নিজের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। রাহুল পড়ে একটা বড়ো দীর্ঘশ্বাস ফেললো অর্থাৎ তার বাবার এইরকম অনুভূতির কথা কখনো শোনেনি।....

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.059
BTC 65778.63
ETH 1973.31
USDT 1.00
SBD 0.48