পুরনো দিনের ডায়েরি ( পর্ব ৪ )
Image Created by OpenAI
আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের চতুর্থ পর্ব শেয়ার করে নেবো। তো রাহুল তার বাবার ডায়েরির বেশ কিছু পাতা পড়ার পরে অবাক হয়ে যায়। কারণ তার বাবার এইসব বিষয় সে কখনো শুনিনি। কিন্তু রাহুলের বাবা যে ডায়েরির প্রত্যেক পাতায় 'তাকে' শব্দটা ব্যবহার করছে, সেটা রাহুলের মাথা-মন খারাপ করে দিচ্ছে। ডায়েরির লেখাগুলো যেনো পরপর আরো গভীরে যেতে লাগলো। কোথাও তার বাবার হাতের লেখা কাঁপা আবার কোথাও পেন এর কালী ছড়িয়ে পড়েছে। যেনো এই ডায়েরির প্রতিটা লেখার মধ্যে তার বাবার নিরব মনে লুকিয়ে থাকা কথাগুলো লেখার চেষ্টা করছিলো। আরেকটি পাতা পড়ার সময় আরো রহস্যের ভাবনা ফুটে উঠলো।
পরের পাতায় তার বাবা লিখেছিল- যদি আমি একদিন হঠাৎ হারিয়ে যাই, তাহলে কেউ কি আমাকে খুঁজবে? নাকি সবাই এটার নিয়তি মনে করে মেনে নেবে? রাহুল এইসব যতো পড়ছে, ততো অবাক হচ্ছে আর থমকে যাচ্ছে। এই লেখার মাঝে আরো একটা রহস্যের বিষয় ফুটে উঠছে, কারণ রাহুল জানে তার বাবা তো হারিয়ে যায়নি, অসুস্থতার কারণে মারা গিয়েছে। তাহলে এইসব কথা বাবা কেনো লিখলো! রাহুল ডায়েরি পড়তে পড়তে একটা বিষয় বুঝলো যে, আসলে বাবা শুধু অতীত এই ডায়েরিতে লিখে যাননি, অনেক কথা লুকিয়েও রেখেছিলেন। আর এই বিষয়গুলো এমন ভাবে অভিনয়ের মাধ্যমে লুকিয়ে গিয়েছে, যে কেউ কিছু বুঝে উঠতে পারেনি।....

খুবই রহস্যময় এবং আবেগঘন একটি পর্ব, @curious.mind! ডায়েরির প্রতিটি পাতায় আপনার বাবার লুকিয়ে রাখা না বলা কথাগুলো গল্পে এক অন্যরকম গভীরতা তৈরি করেছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম! শুভকামনা।