পুরনো দিনের ডায়েরি ( পর্ব ২১ )

ChatGPT Image Jan 24, 2026, 01_09_01 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের ২১ তম পর্ব শেয়ার করে নেবো। তো রাহুল তার মায়ের সাথে সবকিছু বলতে গিয়েও বলে উঠতে পারে না এবং পরে তার মাই নিজে থেকে তার বাবার বিষয়ে বলে। তবে রাহুল যা বলতে চেয়েছিলো তা নয়, তার মা সাধারণ ভাবে রাহুলের বাবাকে যেভাবে চিনতো, সেভাবেই বলতে থাকে। এরপর রাহুল সাহস করে বলে দিলো যে- তুমি কি জানো, বাবার জীবনে অন্য কেউ ছিল? তার মা চুপ করে রইলেন অর্থাৎ এই নীরবতাই অনেক কিছু বলে দিলো। বেশ কিছুক্ষণ পরে তার মা বললো- ছিল। কিন্তু আমি কোনোদিন তার কাছে এই বিষয়ে জানতে চাইনি। রাহুল এটা শুনে অবাক হয়ে গেলো এবং এটা অবাক হওয়ার বিষয়, কারণ এটা খুবই সেনসেটিভ বিষয়।

রাহুল তার মাকে পরে বললো- কেনো জিজ্ঞাসা করোনি? তার মা যদিও এই কথার জবাবে হালকা হেসে দিলেন এবং বললেন তুই বুঝবি না। কিন্তু এই হাসির মধ্যেও একটা চাপা কষ্ট লুকিয়ে ছিল। এরপর তার মা আরো বললেন- কিছু সত্য এমন হয় যে, না জানলেই ভালো হয়। কারণ সব সত্য জানলে সংসার টিকিয়ে রাখা যায় না। রাহুল আর কিছু জিজ্ঞাসা করার সাহস পেলো না। এরপর সে তার রুমে ফিরে আসে এবং তার বাবার ডায়েরিটা আবারো খুলে দেখতে থাকে। শেষের দিকের কিছু লেখা আবারো পড়তে থাকে এবং সেখানে লক্ষ্য করে- একটা পাতার কোনা ছেঁড়া, যেনো এখান থেকে কিছু কেটে বা ছিড়ে নেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হলো- এই ডায়েরির একটা অংশ কি আলাদা করে নেওয়া হয়েছিল?....

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 67112.13
ETH 2051.17
USDT 1.00
SBD 0.49