পুরনো দিনের ডায়েরি ( পর্ব ২৩ )

ChatGPT Image Jan 24, 2026, 01_09_01 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের ২৩ তম পর্ব শেয়ার করে নেবো। তো সেই ডায়েরির প্রথম পাতায় মালতির বিষয়ে সাহস এইসব বিষয় লেখা ছিল। এরপর অন্য আরেকটি পাতায় পড়ার সময়ে রাহুল দেখলো- যদি কখনো আমার সন্তান হয়, আমি চাই সে যেন আমার মতো না হয়। সে যেন অপেক্ষা করতে না শেখে। এই লাইনটা পড়ার পরে রাহুল একদম থমকে গেলো। রাহুল ভাবতে থাকে যে, বাবা তাহলে জানতো যে, এই ডায়েরিটা আমি পড়বো! এরপর ডায়েরির একদম শেষ পাতার দিকে একটা ঠিকানা লেখা ছিল- নবদ্বীপ, যেটা একদম নদীর ধারে ছিল। এরপর মোটামুটি সবকিছু রাহুলের কাছে পরিষ্কার হতে থাকে বিষয়গুলো। আর মালতি এখনো পুরোপুরি হারিয়ে যায়নি।

মালতি মূলত এই ঠিকানার কোথাও এক জায়গায় আছে। এরপর রাহুল ডায়েরি বন্ধ করে জানালার পাশে গিয়ে খানিকক্ষণ দাঁড়ালো, বাইরে এখনও অন্ধকার। কিন্তু তার মনে মনে একটা সিদ্ধান্ত জন্ম নিতে থাকে। অর্থাৎ রাহুল সেখানে যাবে এইরকম একটা সিদ্ধান্ত তার মধ্যে জন্ম নিতে থাকে। তবে সে তার বাবা বা নিজের জন্যেও নয়। কিছু গল্প আছে, যেগুলো আসলে মাঝপথে ছেড়ে দিলেও কোনোদিন পিছু ছাড়ে না। আর এমন একটা গল্প আমার দায়িত্বে এসে পড়েছে। এরপর রাহুল রাতে ভাবতে ভাবতে পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিলো এবং সকাল হলেই সে নবদ্বীপ এর দিকে রওনা দিয়ে দেয়। এরপর সেখানে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে গেলো।....