পুরনো দিনের ডায়েরি ( পর্ব ২৪ )

ChatGPT Image Jan 24, 2026, 01_09_01 PM.png

Image Created by OpenAI

আপনাদের সাথে "পুরনো দিনের ডায়েরি" গল্পের ২৪ তম পর্ব শেয়ার করে নেবো। তো রাহুল নবদ্বীপ এর দিকে সকালে রওনা দিলে দুপুরের মধ্যে পৌঁছে যায়। নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে হাঁটতেই গঙ্গার গন্ধ পেলো রাহুল। পুরনো ইটের দেওয়াল, আর একটা শান্ত ধীরতা। তার কাছে মনে হলো, এই শহর অপেক্ষা করতে জানে। মানুষ চলে যায়, তবু নদী তার মতো বয়ে চলে। এরপর রাহুল ঠিকানাটা হাতে নিয়ে ধীরে ধীরে হাঁটছিলো। “নদীর ধারের বাড়ি”, এর বেশি কিছু লেখা ছিল না। অথচ মনে হচ্ছিলো পথ যেন নিজেই রাহুলকে নিয়ে যাচ্ছিল সেখানে। এ এক অদ্ভূত বিষয়। রাহুল হাঁটতে হাঁটতে একটা পুরনো একতলা বাড়ির সামনে এসে থামল।

দেওয়ালে শ্যাওলা, কাঠের দরজা, দরজার সামনে তুলসী গাছ। বাড়িটা দেখে মনে হলো, এখানে কেউ আছে। এরপর রাহুল দরজায় কড়া নাড়লো, কিন্তু কেউ কোনো সাড়া দিলো না। এরপর আরো কয়েকবার এইরকম কড়া নাড়ার পরে একজন দরজা খুলল। রাহুলের সামনে দাঁড়ানো মানুষটি খুব বয়স্ক নন, আবার তরুণও নন। আবার চোখ দুটো গভীর ও শান্ত। চুল পাকা, কিন্তু এলোমেলো নয়। কিছুটা অর্ধবয়স্ক বলা যায়। এরপর তিনি রাহুলকে জিজ্ঞাসা করলেন- কাকে চাই? রাহুল তখন পরিষ্কার করে বললো- আমি মালতী দেবীকে খুঁজছি। তিনি এই নামটা শুনে অবাক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে রইলো।...