গাঁদা ফুলের নান্দনিক সৌন্দর্য
সব ফুলের একটা আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে। তার মধ্যে কোনো ফুলের কালার রয়েছে আবার কারো গঠন আবার কোনো ফুল সুগন্ধ এর দিক থেকে সৌন্দর্যপূর্ণ। আবার কিছু কিছু ফুলের উদ্ভিদ আছে, যা আমাদের অনেক উপকারে লাগে। এই ফুলটিকে মোটামুটি সবাই চিনে থাকবেন, কারণ এই ফুল প্রায় প্রত্যেকের বাড়িতেই আছে। এই ফুল এর উদ্ভিদ বাড়িতে প্রায় সবাই লাগিয়ে রাখে। তবে এই ফুলের দেশী, বিদেশি অর্থাৎ হাইব্রিড সব জাতেরই দেখতে পাওয়া যায়। আমাদের এখানে বাড়িতে যেসব দেখা যায়, সবই দেশী প্রজাতির। এইগুলো দেখতে আরো বেশি সৌন্দর্যপূর্ণ হয়ে থাকে।
এগুলোর মধ্যে বিভিন্ন ভ্যারাইটির কালার থাকে। আমার কাছে বিশেষ করে লালচে আর খয়েরি কালার এর দেখতে বেশি ভালো লাগে। আর যেসব হাইব্রিড জাতের দেখতে পাবেন, সব প্রায় বলতে গেলে হলুদ আর কমলা কালার এর। আমার এখানে যে ফুলটা আছে, সেটা আফ্রিকান গাঁদা । এই ফুল হাইব্রিড কিন্তু এই প্রজাতি আবার একটু ছোটো আকারের হয়ে থাকে। তবে আমাদের দেশগুলোতে, বিশেষ করে এশিয়ার মধ্যে এই ফুলের ব্যবহার ব্যাপক। শুধু যে সৌন্দর্যের দিক থেকে সেরা, তা নয়। এই ফুল বিভিন্ন অনুষ্ঠান এবং পুজো-পার্বনে লেগে থাকে।
