শান্তিনিকেতনে সন্ধ্যার কিছু মুহূর্ত

20251222_192852.jpg

শান্তিনিকেতন মানেই আমাদের মনে ভেসে ওঠে লালমাটির রাস্তা, রবীন্দ্রনাথের স্মৃতি আর শান্ত পরিবেশ। কিন্তু দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামলেই এই শহরের আরেকটি রূপ ধীরে ধীরে চোখের সামনে খুলে যায়, আর সেটা ঠিক দিনের মতোই জীবন্ত। কিন্তু সম্পূর্ণ বিষয়টা একেবারেই আলাদা অনুভূতির। এই ছবিগুলো আমি তুলেছিলাম শান্তিনিকেতনে সন্ধ্যার সময়। সন্ধ্যার মুহূর্তে হোটেলে পৌঁছেই বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। রাস্তার আলো, গাড়ির হেডলাইট আর মানুষের কোলাহলে চারপাশ যেনো একেবারে মুখরিত হয়ে উঠেছিলো। সন্ধ্যার রাস্তায় জীবনের গতি যেনো একদম অন্যরকম। একদিকে বাইক, অটো আর গাড়ির চলাচল এবং অন্যদিকে রাস্তার ধারে ছোট ছোট দোকান।

এর মধ্যে কেউ দাঁড়িয়ে গরম কিছু খাচ্ছে, কেউ গল্পে মেতে আছে, আবার কেউ যার যার কাজ সেরে তাড়াহুড়ো করে বাড়ি ফিরছে। এই চলমান দৃশ্যটাই যেনো শান্তিনিকেতনের সন্ধ্যার আসল সৌন্দর্য। রাস্তার ধারে বসানো বিভিন্ন খাবারের দোকান এবং এসব দোকানই সন্ধ্যার সময় মানুষের আড্ডার কেন্দ্র হয়ে ওঠে। কেউ কাজ শেষে একটু বিশ্রাম নিতে আসে, কেউ আবার বন্ধুদের সঙ্গে সময় কাটাতে, আবার কেউ বিভিন্ন স্বাদের খাবার উপভোগ করে থাকে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে শান্তিনিকেতনের আসল গল্প বলে। যেখানে বড় বড় শহরের মতো ব্যস্ততা নেই, আবার নিস্তব্ধ গ্রাম্য পরিবেশও না।

Sort:  

I really enjoyed reading your post. The evening view of Shantiniketan sounds so lively and beautiful. The small shops people chatting, and moving vehicles create such a nice picture. Your photos and description together make it feel very real.